
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের সহযোগিতায় ছাগল – ভেড়ার পিপিআর রোগ নির্মূল কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে ।
শনিবার বেলা এগারোটার দিকে কর্মসূচীর উদ্বোধন করেন হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার রহমান। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জহুরুল ইসলাম, ডাঃ সেমন্ত কুমার ভৌমিক সহ অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন ।
আজ ৬০০- ৭০০ প্রাণিকে টিকা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply