1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে নবাগত ইউএনও’র মতবিনিময় এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা আমারও রয়েছে: তারেক রহমান ভূমিকম্প রেসপন্স টিমের আহবায়ক হলেন মানিকগঞ্জের প্রকৌশলী জাকির হোসেন দেশীয় জাতের প্রানীজ আমিষ খাদ্যের  চাহিদা সবার কাছে বেশি পছন্দের শিবালয়ে এস এ জিন্নাহ কবিরের প্রচারনা জনসভায় মানুষের ঢল শিবালয় উপজেলা পরিদর্শন করলেন নবাগত মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অফিসের ব্যাগ চুরি: কথিত ৫ সাংবাদিক আটক শিবালয়ে স্কুলবাসে আগুণের ঘটনায় ৫জন আটক   সিংগাইরে এক যুবকের ওপর আর্তকিত হামলায় গুরুতর আহত সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন 

স্বাধীনতার পাঁচ দশক পরও ষড়যন্ত্রে লিপ্ত বিরোধীরা: তথ্যমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১৮৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, স্বাধীনতার পাঁচ দশক পর দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখনও স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা বিদেশিদের কাছে দেশ সম্পর্কে নানা ধরনের ভুল তথ্য দিয়ে ষড়যন্ত্রে লিপ্ত।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের স্বপ্নের ঠিকানা হলো, ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে পরিপূর্ণভাবে একটি উন্নত দেশে রূপান্তর করা। প্রধানমন্ত্রী বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছেন। এখন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা হচ্ছে আমাদের স্বপ্ন।

তিনি বলেন, আজ মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে, ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে এবং বহু আন্তর্জাতিক ষড়যন্ত্রকে ছিন্ন করে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা আমাদের বিজয় ছিনিয়ে এনেছিলেন।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আজ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বাংলাদেশের উন্নয়ন আজ বিশ্বব্যাংক থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব- সবাই প্রশংসা করছে।

তিনি বলেন, আমাদের প্রত্যয় হলো দেশবিরোধী সব অপশক্তিকে দমন করে দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেওয়া।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :