1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত লেখালেখি ও সংগঠক যাপনের চার দশকে জাহান বশীর শিবালয়ে নবাগত ইউএনও’র মতবিনিময় এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা আমারও রয়েছে: তারেক রহমান ভূমিকম্প রেসপন্স টিমের আহবায়ক হলেন মানিকগঞ্জের প্রকৌশলী জাকির হোসেন দেশীয় জাতের প্রানীজ আমিষ খাদ্যের  চাহিদা সবার কাছে বেশি পছন্দের শিবালয়ে এস এ জিন্নাহ কবিরের প্রচারনা জনসভায় মানুষের ঢল শিবালয় উপজেলা পরিদর্শন করলেন নবাগত মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অফিসের ব্যাগ চুরি: কথিত ৫ সাংবাদিক আটক শিবালয়ে স্কুলবাসে আগুণের ঘটনায় ৫জন আটক  

সেনাবাহিনীর ৪ ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৬৯ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীর ৪টি ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান করা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কালার প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। এ ছাড়া সেনাপ্রধান আর্মি মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনুষ্ঠান উপলক্ষে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের এমআর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে সেনাবাহিনী প্রধান উপস্থিত হলে জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড এবং জেনারেল অফিসার কমান্ডিং ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া তাকে অভ্যর্থনা জানায়। এ সময় ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়কের নেতৃত্বে একটি চৌকষ দল কুচকাওয়াজ প্রদর্শন ও সেনাবাহিনী প্রধানকে সালাম প্রদান করেন।

আইএসপিআর জানায়, গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক ও বাহক ইউনিটসমূহ বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ দেশমাতৃকার সেবায় বিশেষ অবদান এবং বিবিধ প্রশিক্ষণ ও অপারেশনাল কর্মকাণ্ডের সাফল্যের স্বীকৃতিস্বরূপ একটি ইউনিট বা রেজিমেন্টকে রেজিমেন্টাল কালার প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর ১টি ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ১টি ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ২টি পদাতিক ব্যাটালিয়ন কালার প্যারেডে অংশগ্রহণ করে এবং প্রধান অতিথির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করে। সেনাবাহিনী প্রধান রেজিমেন্টাল কালারপ্রাপ্ত ইউনিটগুলোকে অভিনন্দন জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় ‘ফোর্সেস গোল-২০৩০’ বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রসারণ ও আধুনিকায়ন হচ্ছে। সেনাবাহিনীর সামরিক ঐতিহ্য অনুযায়ী, যে কোনো ইউনিটের জন্য রেজিমেন্টাল কালারপ্রাপ্তি অত্যন্ত গৌরবের বিষয়। তিনি সবাইকে ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা এবং ভ্রাতৃত্ববোধ বজায় রেখে প্রশিক্ষণের মাধ্যমে সুশৃঙ্খল, দক্ষ ও যোগ্য সেনাসদস্য হিসেবে গড়ে ওঠার নির্দেশনা দেন। সেই সঙ্গে সবাইকে পেশাদারিত্বের প্রত্যাশিত মান অর্জনের মাধ্যমে অভ্যন্তরীণ ও বাহ্যিক যে কোনো হুমকি মোকাবিলায় সদাপ্রস্তুত থাকার নির্দেশনা দেন। সেনাবাহিনী প্রধান রেজিমেন্টাল কালার প্রদান উপলক্ষে একটি সুশৃঙ্খল, মনোজ্ঞ ও বর্ণিল কুচকাওয়াজ প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

আইএসপিআর আরও জানায়, চট্টগ্রামে সেনাবাহিনী প্রধান আর্মি মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫টি আর্মি মেডিকেল কলেজ এবং ৬টি সরকারি মেডিকেল কলেজের কার্যক্রম একযোগে উদ্বোধন ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী প্রধান আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং এবং ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার, গভর্নিং বডির চেয়ারম্যান, আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রামসহ সেনা ও নৌ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বেসামরিক প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন পদবির সেনাসদস্য উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :