1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত লেখালেখি ও সংগঠক যাপনের চার দশকে জাহান বশীর শিবালয়ে নবাগত ইউএনও’র মতবিনিময় এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা আমারও রয়েছে: তারেক রহমান ভূমিকম্প রেসপন্স টিমের আহবায়ক হলেন মানিকগঞ্জের প্রকৌশলী জাকির হোসেন দেশীয় জাতের প্রানীজ আমিষ খাদ্যের  চাহিদা সবার কাছে বেশি পছন্দের শিবালয়ে এস এ জিন্নাহ কবিরের প্রচারনা জনসভায় মানুষের ঢল শিবালয় উপজেলা পরিদর্শন করলেন নবাগত মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অফিসের ব্যাগ চুরি: কথিত ৫ সাংবাদিক আটক শিবালয়ে স্কুলবাসে আগুণের ঘটনায় ৫জন আটক  

সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী পালিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৮৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বাংলাদেশের সাবেক শহীদ প্রেসিডেন্ট এবং স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। তাই তাকে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের জনক বলা হয়। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সাতটি দেশের সমন্বয়ে সার্ক প্রতিষ্ঠায় স্বপ্নদ্রষ্টা ছিলেন জিয়াউর রহমান। শহীদ জিয়াউর রহমান জাতীয়তাবাদ ভিত্তিক এক কালজয়ী দর্শন প্রতিষ্ঠা করে গেছেন।

প্রতি বছর দিনটি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী হিসেবে পালন করে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। শহীদ জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে টানা ৮ দিনের কর্মসূচি পালন করছে বিএনপি। গত ২৬ মে থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ২ জুন পর্যন্ত। এরমধ্যে রয়েছে আলোচনা সভা, পোস্টার ও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, জিয়ার কবরে ফুল দেওয়া ও ফাতেহা পাঠ, দরিদ্রদের মধ্যে খাদ্য ও বস্ত্রসামগ্রী বিতরণ। কর্মসূচি অনুযায়ী গত বৃহস্পতিবার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা করেছে বিএনপি। এতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সিনিয়র নেতা ও বিশিষ্টজন বক্তব্য রাখেন।

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে গতকাল শুক্রবার সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করছেন। সকাল ১০টা ৩০ মিনিটে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ, দুপুরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিভিন্ন স্থানে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হবে। দলটির সিনিয়র নেতারা এই সময় এসব আয়োজনে উপস্থিত ছিলেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ থেকে ৭টা ২০ মিনিট পর্যন্ত এ অনুষ্ঠান চলে। এতে দলের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা অংশ নেন।

দোয়া মাহফিলে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে তার আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান। এছাড়া ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের উদ্যোগে বিভিন্ন থানা ও ওয়ার্ডে দুস্থদের মাঝে চাল-ডালসহ বস্ত্র বিতরণ করা হয়। কেন্দ্রীয় কর্মসূচি ছাড়াও সারা দেশের জেলা ও উপজেলা, থানা ও পৌর ইউনিটগুলোও জিয়াউর রহমানের স্মরণে আলোচনা সভা, দুস্থদের মাঝে খাবার, বস্ত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ডা. জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দীন, চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং তাবিথ আউয়ালসহ অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও সারা দেশে বিএনপি ও দলটির অঙ্গ সংগঠন শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করছে।

শহীদ প্রেসিডেন্ট জিয়া খাল খনন কর্মসূচি, সবুজ বিপ্লব, শিল্প উন্নয়ন এবং যুগোপযোগী ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখেন। নারী সমাজের উন্নয়ন ও শিশুদের বিকাশে তার আগ্রহ জাতিকে নতুন দিকনির্দেশনা দেয়। তার সততা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেম ছিল অতুলনীয়।

১৯৮১ সালের এই দিন রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপথগামী সৈনিকের হাতে নিহত হন তিনি। তখন ক্ষণজন্মা এই রাষ্ট্রনায়কের বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর। এ উপলক্ষ্যে বিএনপি ৮ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। গত ১৬ বছর স্বাধীনতার ঘোষকের শাহাদতবার্ষিকী পালন করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছিল বিএনপি। তবে দলটির দীর্ঘ সাড়ে ১৫ বছরের আন্দোলনের পথ ধরে গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। পরিবর্তিত পরিস্থিতিতে এবার দীর্ঘ সময় পর যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে বিএনপি।

জিয়াউর রহমান তার ঘটনাবহুল কর্মময় জীবন দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয়ে চিরস্থায়ী আসন অলঙ্কৃত করে আছেন। নানা কারণে তিনি বাংলাদেশের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অধ্যায়ে স্থান করে নিয়েছেন। তার সততা, নিষ্ঠা, দেশপ্রেম, পরিশ্রমপ্রিয়তা, নেতৃত্বের দৃঢ়তা ইত্যাদি গুণাবলি এ দেশের গণমানুষের হৃদয়কে স্পর্শ করেছিল। মাত্র ৬ বছর রাষ্ট্র পরিচালনা করেছিলেন জিয়াউর রহমান। এ সময়ে সাধারণ মানুষ তার ওপর ছিল প্রচ- আস্থাশীল। জীবনের শেষদিন পর্যন্ত তার ওপর মানুষের এ আস্থায় চিড় ধরেনি।

রাজশাহী:বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন- বাংলার রাখালরাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি শুধু স্বাধীনতার ঘোষণাই নয় দেশের জনগণের সাথে তিনি নিজেও যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। তিনি দেশকে শুধু স্বাধীন করেননি দেশে গণতন্ত্রের জন্য বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। গতকাল শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীর শাহমখদুম দরগা শরীফের সামনে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি শওকত আলী, সদস্য সচিব আলী হোসেন। রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি নজরুল ইসলাম খোকা, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি গোলাম নবী গোলাপ, কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজাসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

ময়মনসিংহ: ময়মনসিংহে নগরীর নওমহল এলাকায় মহানগর মৎস্যজীবী দলের সদস্য সচিব আশিক সরকারের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও গরীব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও মহানগর বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিলা মটর মালিক সমিতির মহাসচিব আব্দুর রব আকন্দ রতন, মহানগর যুবদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি মোজাম্মেল টুটু, মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. লিটন মিয়া। এসময় আরোও উপস্থিত ছিলেন, জেলা, মহানগর বিএনপির নেতৃবৃন্দসহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ মহানগর শাখার সাবেক সহ-সভাপতি তাপস চন্দ্র দে, কোতোয়ালি থানা কৃষক দলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান দিনার, মহানগর তরুণ দলের যুগ্ন আহবায়ক নিলয়, তরুণ দলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, মহানগর মৎস্যজীবী দলের আহবায়ক মো. লিটন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মো. মাহমুদুল হাসান, যুগ্ম আহবায়ক মো. মাসুদ মিয়া, দফতর সম্পাদক মো. রানা মিয়া, ১১ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী দলের আহবায়ক আব্দুল খালেক, সদস্য সচিব সোহান সরকারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।

খুলনা: এ উপলক্ষে খুলনায় শোক র‌্যালি ও নানা কর্মসূচির আয়োজন করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। গতকাল সকাল ১০টায় বৈরি আবহাওয়ার মধ্যেও শহীদ হাদীস পার্কের সামনে থেকে শোক র‌্যালিটি শুরু হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের হাতে ছিল কালো পতাকা এবং শহীদ জিয়ার ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন।

শোক র‌্যালিতে উপস্থিত ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, এনামূল হক সজল, গাজী তসলিম আহমেদ প্রমুখ।

গাইবান্ধা: গাইবান্ধা থেকে জানান, গাইবান্ধা জেলা বিএনপির উদ্যাগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, কোরানখানী, দোয়া মাহফিল আলোক চিএ প্রদর্শনী , বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প, গরীবদের মাঝে খাদ্য বিতরণ ইত্যাদি। দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি ডা. সৈয়দ ময়নুল হাসান সাদ্দিক এর সভাপতিত্বে আলোচনা সভা জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহামুদুল নŸী টিটুলের সঞ্চালনায় অন্য অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মো. শহীদুজ্জামান আব্দুল মোন্নাফ আলমঙ্গীর সহ জেলা উপজেলা এবং শহর বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

গফরগাঁও (ময়মনসিংহ):গফরগাঁও রেল স্টেশনে বিএনপি আয়োজিত শাহাদত বার্ষিকী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এবি সিদ্দিকুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. সাদেকুর রহমান (সাদক) ও শাহ আবদুল্লাহ আল মামুন প্রমুখ। এ ছাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মুশফিকুর রহমানের উদ্যোগে আলোচনা সভা, কাঙ্গালী ভোজ ও দোয়ার আয়োজন করা হয়। অপর দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম (ডা. রানা) উদ্যোগে কাঙ্গালী ভোজ, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

শেরপুর: এ উপলক্ষে শেরপুরের শ্রীবরদী উপজেলা বিএনপি আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা সভাপতি আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত বিভিন্ন কর্রমসূচিতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও শেরপুর-৩ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, অত্যন্ত জনপ্রিয় নেতা মাহমুদুল হক রুবেল।

পিরোজপুর: পিরোজপুরে গতকাল সকালে জেলা বিএনপির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী থেকে একটি শোক র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সদস্য অ্যাড. আবুল কালাম আকন, জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন মল্লিক নাসির, জেলা বিএনপির সদস্য ও জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা বিএনপির সদস্য আহসানুল কবির লীন, পৌর বিএনপির আহবায়ক শেখ শহিদুল্লাহ শহিদ প্রমুখ।

টাঙ্গাইল:বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করছি। যে কারণে আমরা একটি মাত্র দাবি, নির্বাচন চাইতেই পারি। বিগত ১৭ বছর শেষ হাসিনা বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেয়নি। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের ভাষা বুঝতে হবে। শেখ হাসিনা বুঝে নাই বলে দেশ ছেড়ে পালিয়েছে। আপনারা পথ হারালে খুঁজে পাবেন না। টাঙ্গাইলে বিএনপি’র উদ্যোগে প্রেসক্লাবের সামনে আলোচনা সভা ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। এসময় জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া শহরের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিম্ন আয়ের লোকদের মাঝে খাবার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল দুপুরে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত খাবার ও ঈদ সামগ্রী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম। সোনারগাঁ উপজেলা ও পৌরসভা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করেন। সোনারগাঁ পৌরসভা বিএনপি একাংশের আহবায়ক লায়ন মো. শফিকুল ইসলাম নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ সভাপতি মো. শফিউদ্দিন ভূঁইয়া, সাবেক যুগ্ম সম্পাদক গাজী সামসুর রহমান মন্টু, সোনারগাঁ পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুর-এ ইয়াসিন নোবেল, সোনারগাঁ পৌর বিএনপির সহ সভাপতি পনির হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো. খোরশেদ আলম, উপজেলা যুবদল নেতা আশরাফ মোল্লা। অনুষ্ঠান উপজেলা ও পৌরসভা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া, মিলাদ মাহফিল ও নিন্ম আয়ের লোকদের মাঝে খাবার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এদিকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোনারগাঁও উপজেলার প্রতিটি ইউনিয়নে ও পৌরসভার বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিমের উদ্যাগে বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

নাটোর:নাটোর শহরের আলাইপুরে জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে জেলা বিএনপির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ। এছাড়া বক্তব্য প্রদান করেন সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ, সাবেক সেক্রেটারি শহিদুল ইসলাম বাচ্চু, জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার টগর, নাটোর পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী শাহ আলম, সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, জেলা মহিলা দলের সভাপতি সাবেক সংসদ সদস্য সুফিয়া হক প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরি, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

নোয়াখালী:নোয়াখালীর কোম্পানীগঞ্জে এ উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে বসুরহাট পৌরসভা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলমের সভাপতিত্বে ও বসুরহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবদুল মতিন লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, যুগ্ম আহ্বায়ক অ্যাড. এবিএম জাকারিয়া, সদস্য অ্যাড. আবদুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফিজ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গির আলম, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুবদল নেতা শওকত হোসেন ছগির প্রমুখ।

বরগুনা:বরগুনার আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে দিবসটি। আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ও বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব অ্যাড. মো. নাসির উদ্দিন তালুকদার, মো. মকবুল আহম্মেদ খান, আলহাজ মো. তারিকুল ইসলাম টারজান, মো. কামরুজ্জামান হিরু।

ইবি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৪তম শাহাদাৎবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বেলা ১১টার দিকে প্রশাসন ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ প্রেসিডেন্ট স্থাপিত ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হকসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

মুন্সীগঞ্জ:মুন্সীগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন করে। এ উপলক্ষ্যে জেলা বিএনপি আলোচনা সভা, দোয়া মাহফিল, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে। সকালে জেলা বিএনপি কার্যালয়ে মুন্সীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক এরাদত হোসেন মানুর সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন রহিমা শিকদার, আব্দুল বাতেন শামীম। পরে দুই শতাধিক দরিদ্র ও দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী চাল, তেল, চিনি সেমাই সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। রামপালে ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামের ব্যবস্থাপনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জিয়া স্মৃতি পাঠাগার জেলা কার্যালয়ে দিনব্যাপী বই মেলার আয়োজন করে।

বামনা (বরগুনা):বরগুনার বামনায় এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকার শুক্রবার সকাল ১০ঘটিকায় বরগুনার বামনা উপজেলা জাতীয়তাবাদ দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বামনা উপজেলা বিএনপি আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি ও আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি মো. রুহুল আমিন শরীফ, বীর মুক্তিযোদ্ধা (সাবেক কমান্ড) মতিন আল হোসাইন সেলিম সর্দার প্রমুখ।

চিরিরবন্দর (দিনাজপুর):চিরিরবন্দরে বিকেল ৩টায় উপজেলা বিএনপির দলীয় অফিস চত্বরে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ মো. আখতারুজ্জামান মিয়া। উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নূর এ আলম সিদ্দিকী নয়ন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আকতার হোসেন হামদু, উপজেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক নুরে আলম সরকার দুলু, বিএনপি নেতা সহকারি অধ্যাপক মেছবাহুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মো. রেজাউল করিম প্রমুখ।

দাউদকান্দি (কুমিল্লা ):বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি আরো বলেন মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছিল কিন্তু বিগত দিনে শেখ হাসিনা মিথ্যাচার করেছে, জিয়াউর রহমান যুদ্ধ করে বীর উত্তম উপাধি পেয়েছেন , শেখ মুজিব যত কাজে ব্যর্থ হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তত কাছে সফলতা লাভ করেছেন। এ উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি পৌর বিএনপির উদ্যোগে পৌর সদরে মোল্লা কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যের কথা বলেন। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আখতারুজ্জামান সরকার। বিশেষ অতিথি কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম সাবেক উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে শামসুল হক, পিটার চৌধুরী। সভাপতিত্ব করেন দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার। সঞ্চালনায় ছিলেন কাউসার আলম ও শরিফ চৌধুরী।

কেরানীগঞ্জ (ঢাকা):ঢাকার কেরানীগঞ্জে দিবসটি পালন উপলক্ষে কেরানীগঞ্জ মডেল উপজেলা ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপি’র পক্ষ থেকে আলাদাভাবে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হয়েছে। এসব অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদিকে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপি’র উদ্যোগে সকালে জিনজিরাস্থ বিএনপির দলীয় কার্যালয় মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ-বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুসহ অন্যান্য থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপির উদ্যোগে জিনজিরা, আগানগর, শুভাঢ্যা, তেঘরিয়া ও কোন্ডা ইউনিয়নের বিভিন্ন স্পটে মিলাদ ও খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অপরদিকে আগানগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ):নারায়ণগঞ্জের রূপগঞ্জে এ উপলক্ষে কুরআন তিলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতা, বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, অনুষ্ঠানের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রূপগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু। বিশেষ অতিথি ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মাহফুজুর রহমান হুমায়ুন, সহ-সভাপতি হাজী আব্দুল মতিন,সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচীব মাসুম বিল্লাহ প্রমুখ।

দাউদকান্দি (কুমিল্লা):কুমিল্লার দাউদকান্দি পৌর বিএনপির উদ্যোগে পৌর সদরে মোল্লা কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন প্রধান বক্তা কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আখতারুজ্জামান সরকার। বিশেষ অতিথি কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম সাবেক উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে শামসুল হক, পিটার চৌধুরী। সভাপতিত্ব করেন দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার। সঞ্চালনায় ছিলেন কাউসার আলম ও শরিফ চৌধুরী।

রাজাপুর (ঝালকাঠি) :ঝালকাঠির রাজাপুরে এ উপলক্ষে দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল। উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বার লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহেব হোসেন। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজসহ উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলের নেতাকর্মীরা।

নান্দাইল (ময়মনসিংহ) :ময়মনসিংহের নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় নেতা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) ড.এ কে এম শামসুল ইসলাম শামস্ ও নান্দাইল পৌরসভার সাবেক মেয়র ও কারা নির্যাতিত বিএনপির নেতা এ এফ এম আজিজুল ইসলাম পিকুল এর নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কোরআন খতম, দোয়া আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

কাটচাঁদপুর (ঝিনাইদহ) :ঝিনাইদহের কোটচাঁদপুরের মেইন বাজার পুরাতন কলেজ হস্টেলে পৌর বিএনপি দলিও কার্যালয়ে জাতীয় ও দলিও পতাকা উত্তোলনে মাধ্যমে দিবসটির সূচনা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। জেলা বিএনপির সভাপতি আবুবকর বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীর, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক হোসেন খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, জেলা বিএনপির সদস্য আশরাফ আলী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ভুইয়া, ঢাকা কলেজের সাবেক ছাত্র নেতা জুলফিকার আলি রাজা, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, পৌর বিএনপি নেতা দুলু, উপজেলার যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, সদস্য সচিব মাহফুজ আলম মামুন,উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক, সদস্য সচিব হাফিজুর রহমান প্রমুখ। সুত্র: ইনকিলাব

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :