1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে

সাজেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২৭৪ বার পড়েছেন

অনলাইন ডেস্কঃ টানা চার ঘন্টা মাটি অসারণের পর খাগড়াছড়ির সাজেকে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বুধবার (০৫ অক্টোবর) দুপুর ২টার দিকে সেনাবাহিনী চেষ্টায় সাজেকের নন্দারাম এলাকার সড়কের মাটি অপসারণের পর ওই রুটে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে মঙ্গলবার (০৪ অক্টোবর) রাতে ভারি বৃষ্টির কারণে হঠাৎ পাহাড়ধসে খাগড়াছড়ির সাজেকে যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বুধবার সকাল ১০টার দিকে সেনাবাহিনীর সদস্যরা মাটি অপসারণের কাজ শুরু করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার।

তিনি বলেন, খবর পেয়ে বুধবার সকাল ১০টার দিকে সেনাবাহিনীর সদস্যরা মাটি অপসারণের কাজ শুরু করে। তাদের ৪ ঘণ্টা মাটি অপসারণের পর খাগড়াছড়ির সাজেকে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।

এছাড়া এ ঘটনায় সাজেক প্রান্তে প্রায় দুই হাজার ও খাগড়াছড়ি প্রান্তে তিন হাজার আটকে পড়া পর্যটক গন্তব্যের উদ্দেশে রওয়ানা হয়েছেন বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :