1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত লেখালেখি ও সংগঠক যাপনের চার দশকে জাহান বশীর শিবালয়ে নবাগত ইউএনও’র মতবিনিময় এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা আমারও রয়েছে: তারেক রহমান ভূমিকম্প রেসপন্স টিমের আহবায়ক হলেন মানিকগঞ্জের প্রকৌশলী জাকির হোসেন দেশীয় জাতের প্রানীজ আমিষ খাদ্যের  চাহিদা সবার কাছে বেশি পছন্দের শিবালয়ে এস এ জিন্নাহ কবিরের প্রচারনা জনসভায় মানুষের ঢল শিবালয় উপজেলা পরিদর্শন করলেন নবাগত মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অফিসের ব্যাগ চুরি: কথিত ৫ সাংবাদিক আটক শিবালয়ে স্কুলবাসে আগুণের ঘটনায় ৫জন আটক  

সরস্বতী পূজার দিন ঢাকাই জামদানি শাড়িতে তাক লাগালেন রানি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৩০৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: সরস্বতী পূজার দিন ঢাকাই জামদানি শাড়ি, বাঙালি সাবেকি সাজে ধরা দিলেন বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। তবে তার এই সাজ পূজার জন্য নয়। এমন সাজে ধরা দিলেন তার নতুন ছবির ফার্স্ট লুকে।

সরস্বতী পূজা উপলক্ষে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির লুক প্রকাশ্যে এনেছে প্রযোজনা সংস্থা।, ছবির লুক নিয়ে ইতোমধ্যেই হইচই। আদ্যোপান্ত বাঙালি বউমা সেজেছেন রানি, ঢাকাই জামদানি শাড়ি, কানের পাশে ফুল শুধু তাই নয় হাতে শাঁখা পলা সবই রয়েছে। সঙ্গে দুই খুদে। সম্ভবত, ছবিতে তার সন্তানের ভূমিকায় অভিনয় করছেন এই দুই পুঁচকে সদস্য।

ছবিতে দেখা যাচ্ছে, ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে সেলফি তুলছেন রানি। জানা যাচ্ছে, একজন মায়ের লড়াইকে পর্দায় ফুটিয়ে তুলবে এই গল্প। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার এবং নিজের সন্তানদের রক্ষা করার জন্য একজন মা ঠিক কী কী করতে পারে, তাই দেখানো হবে এই ছবিতে।

এ প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছিলেন, একটা অসাধারণ গল্প। যা প্রত্যেকটা মায়ের গল্প বলবে। আমি সমস্ত মায়েদের এই ছবি উৎসর্গ করতে চাই। চিত্রনাট্য শোনার পরেই এই ছবির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন রানি। মার্চের ১৭ তারিখ রিলিজ করতে চলেছে এই ছবি। এতে রানির বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :