1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরিরামপুরের ভাদিয়াখোলা ডেবোনেয়ার গ্রুপের শীতবস্ত্র (কম্বল) বিতরণ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মনির হোসেন শিবালয়ে কাটছেনা গ্যাস সংকট গ্রাহকদের দুর্ভোগ চরমে মানিকগঞ্জে ভলিবল প্রতিযোগিতায় শিবালয় উপজেলা চ্যাম্পিয়ন শিবালয়ে পাওয়ার গ্রিডে ডাকাতি লুন্ঠিত মালামাল উদ্ধার শিবালয়ে প্রশাসনের অভিযান গ্যাস ব্যাবসায়ীকে জরিমানা শিবালয়ে নিষিদ্ধ ঘোষিত শ্রমিকলীগ ও যুবলীগের ২ নেতা আটক ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট ফেরি সার্ভিস বন্ধ, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ৬ঘন্টা পর চালু শিবালয়ে শীতার্ত মানুষের মাঝে সরকারি কম্বল বিতরণ শিবালয়ে মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজের এই প্রথম কলেজ বাস সার্ভিস চালু

সরকার পতনের আন্দোলনে সবাইকে মাঠে নামতে হবে: আফরোজা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১৬৯ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মানিকগঞ্জ জেলার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আফরোজা খানম রিতা বলেছেন, ‘এই ফ্যাসিবাদী সরকারকে পতনের জন্য আন্দোলন সংগ্রামের কোনো বিকল্প নেই। আমরা কিন্তু এখন নির্বাচন নিয়ে ভাবছি না।

আমাদের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন মাথা থেকে নির্বাচনের চিন্তা বাদ। কে নমিনেশন পাবে, কে পাবে না এটা এখন বাদ। এখন আমাদের একটাই লক্ষ আন্দোলন সংগ্রাম। আমাদের সামনে আসবে এক দফার প্রোগ্রাম। এক দফার প্রোগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা যদি আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হতে পারেন, তাহলে ঢাকায় জায়গা হবে না।’

শনিবার দুপুরে হরিরামপুর উপজেলার দড়িকান্দি গ্রামে উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী ওবায়দুর রহমান বাবুলের মা- বাবার দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এই দেশকে দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। যেন আমরা বাংলাদেশের পরিচিতিটাকে ধরে রাখতে পারি।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান মৃধার সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, হরিরামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষার প্রমুখ।

বিএনপি মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য মোশারফ হোসেন মুশার সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক শফিক বিশ্বাস, ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রদলের সাবেক সহসভাপতি সোহেল বাবুসহ ৩ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :