1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে নবাগত ইউএনও’র মতবিনিময় এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা আমারও রয়েছে: তারেক রহমান ভূমিকম্প রেসপন্স টিমের আহবায়ক হলেন মানিকগঞ্জের প্রকৌশলী জাকির হোসেন দেশীয় জাতের প্রানীজ আমিষ খাদ্যের  চাহিদা সবার কাছে বেশি পছন্দের শিবালয়ে এস এ জিন্নাহ কবিরের প্রচারনা জনসভায় মানুষের ঢল শিবালয় উপজেলা পরিদর্শন করলেন নবাগত মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অফিসের ব্যাগ চুরি: কথিত ৫ সাংবাদিক আটক শিবালয়ে স্কুলবাসে আগুণের ঘটনায় ৫জন আটক   সিংগাইরে এক যুবকের ওপর আর্তকিত হামলায় গুরুতর আহত সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন 

সফর স্থগিত করলেও নামাজ কসর করতে হবে?

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ২৮৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: জিজ্ঞাসা : এক ব্যক্তি বিকালের দিকে সফরের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। ১৫-২০ কিলোমিটার অতিক্রম করার পর আসরের সময় হলে এক জায়গায় সে একাকী আসরের নামাজ দুই রাকাত কসর পড়ে নেয়। কিন্তু ৩০-৩২ কিলোমিটার যাওয়ার পর কোনো এক কারণে সে সফর স্থগিত করে দেয়। আর ওই জায়গায় তার একটি কাজ আছে। সেটি সেরে বাড়ি যেতে যেতে রাত ১০-১১টা হয়ে যেতে পারে। এখন জানার বিষয় হলো, সে তো সফর

পুরো করেনি। তাই সে যে রাস্তায় আসরের নামাজ কসর পড়েছে তা কি আদায় হয়েছে এবং সে রাতে যে জায়গায় থেমেছে, সেখানে এশার নামাজ একাকী পড়লে তা কসর করবে, না পুরোই পড়বে?

খাইরুল বাশার ঝালকাঠি

জবাব : প্রশ্নোক্ত ক্ষেত্রে লোকটি সফরের উদ্দেশে নিজ এলাকা থেকে বের হওয়ার পর সফর স্থগিত কর-ার আগ পর্যন্ত মুসাফির ছিল। তাই এ অবস্থায় তার আসরের নামাজ কসর পড়া ঠিকই হয়েছে। অতএব এরপর সফর স্থগিত করার কারণে ওই নামাজের কোনো ক্ষতি হয়নি। তবে সফরের দূরত্ব (প্রায় ৭৮ কিলোমিটার) অতিক্রম করার আগেই যেহেতু সফর স্থগিত করার নিয়ত করেছে, তাই এর দ্বারাই তখন থেকে সে মুকিম হয়ে গেছে। এরপর থেকে সে ওখানে এবং ফেরার পথেও মুকিম বলে গণ্য হবে। সুতরাং তখন থেকে মুকিম হিসেবে পুরো নামাজ পড়বে, কসর করবে না। (কিতাবুল আসল : ১/২৩৫; আলমাবসুত, সারাখসি : ১/২৩৮; বাদায়েউস সনায়ে : ১/২৮২; ফাতাওয়া খানিয়া : ১/১৬৫)

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :