
নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ডায়রি, গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে।সোমবার ( ৮ সেপ্টেম্বর ) দুপুরে উথলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় কর্তৃপক্ষা উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র সভাপতি মো.শহীদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিবালয় একাডেমিক সুপারভাইজার রাশেদ আল মাহমুদ, বিদ্যালয় প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মোহাম্মদ শাহজাহান বিশ্বাস, উথুলী কেন্দ্রীয় আব্দুল গণি সরকার উচচ বিদ্যালয়ের শিক্ষক মো. হাকিম মিয়া প্রমুখ।

এছাড়া স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল শিবালয় উপজেলা শাখার সভাপতি মো: ফারুক হোসেনসহ নের্তৃত্তস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটি’র সভাপতি মো. শহীদুর রহমানের নিজস্ব অর্থায়নে ২৬৫ শিক্ষার্থীর মাঝে স্কুল ডাইরি প্রদান করেন।এ ডাইরিতে প্রতিদিনের পড়া-লেখা নিয়ে শিক্ষক ও অভিভাবকরা নিয়মিত তদারকি করবেন।যাতে শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাস করছে কিনা, শিখছে কিনা সেদিকে বিশেষ নজর রাখতে হবে।
অনুষ্টান শেষে বিদ্যালয় আঙ্গিনায় বিভিন্ন জাতের গাছের চারা রোপন এবং শিক্ষার্থীদের মাঝে বিতণ করা হয়।
Leave a Reply