1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

শিবালয়ে বিদ্যালয়ের সুরক্ষা দেওয়াল রক্ষায় মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৯০২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয় উপজেলার রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের সুরক্ষা দেয়াল অক্ষুণ্ন রাখার দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।

বুধবার (২৩ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বিদ্যালয়ের চারপাশে সুরক্ষা দেয়াল নির্মাণের পর থেকে বহিরাগতদের অনুপ্রবেশ, মাদক সেবন, ইভটিজিং ও অন্যান্য অপ্রীতিকর ঘটনা অনেকাংশে কমে গেছে। কিন্তু বর্তমানে কেউ কেউ এই দেয়াল ভেঙে ফেলার পাঁয়তারা করছে, যা বিদ্যালয়ের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।

এসময় উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক হাজী মো. আব্দুস ছাত্তার, প্রধান শিক্ষক মো. সফিউদ্দিন মহি, সিনিয়র শিক্ষক ইমতিয়াজ রহমান জালাল, সহকারি শিক্ষক সেলিনা আক্তার,  সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মো. আব্দুল লতিফ, ডাঃ মোঃ আব্দুল জব্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধি।

বিদ্যালয়ের শিক্ষার্থী মায়েশা আক্তার, আফিয়া সুলতানা সহ একাধিক শিক্ষার্থীরা জানান, “দেওয়াল হওয়ার আগে বহিরাগতরা বিদ্যালয়ে এসে ধূমপান করত, মেয়েদের উত্ত্যক্ত করত। এখন সেই সমস্যা নেই। আমরা চাই, এই দেয়াল যেন অক্ষত থাকে।”

বিদ্যালয়ের ম্যানেজিং কামিটির সভাপতি অধ্যাপক মোঃ আব্দুস ছাত্তার বলেন, “দেওয়ালটি শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। আগে দেয়াল না থাকায় বহিরাগতরা প্রবেশ করে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিত। এখন এসব বন্ধ হয়েছে।”

রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিউদ্দিন মহি বলেন, “দেওয়াল না থাকায় একসময় শিক্ষার্থীদের ক্লাস ফাঁকি দেওয়ার প্রবণতা ছিল। এখন দেয়াল থাকায় শিক্ষার পরিবেশ উন্নত হয়েছে। বিদ্যালয়ের স্বার্থেই এই দেয়াল বজায় রাখা জরুরি।”

মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :