1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে পাওয়ার গ্রিডে ডাকাতি লুন্ঠিত মালামাল উদ্ধার শিবালয়ে প্রশাসনের অভিযান গ্যাস ব্যাবসায়ীকে জরিমানা শিবালয়ে নিষিদ্ধ ঘোষিত শ্রমিকলীগ ও যুবলীগের ২ নেতা আটক ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট ফেরি সার্ভিস বন্ধ, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ৬ঘন্টা পর চালু শিবালয়ে শীতার্ত মানুষের মাঝে সরকারি কম্বল বিতরণ শিবালয়ে মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজের এই প্রথম কলেজ বাস সার্ভিস চালু মানিকগঞ্জের ৩টি আসনে জাতীয় পার্টির সাবেক এমপিসহ ৯ জনের মনোনয়নপত্র বাতিল সিংগাইরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‌্যালী,আলোচনাসভা ও ঋন বিতরণ ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ মানিকগঞ্জে বিভিন্ন বেসকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি সমাজসেবায় বিশেষ অবদান রাখায় জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মাননা ক্রেস্ট প্রদান

শিবালয়ে পরিবহণে চাঁদাবাজির অভিযোগে ৩জন আটক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২৬০ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ঘাটে নীলাচল পরিবহণে চাঁদাবাজির অভিযোগে ৬জনের বিরুদ্ধে মামলা হয়েছে এরমধ্যে ৩জনকে আটক করে পুলিশ।

আজ বৃহস্পতিবার ১৭ এপ্রিল আটককৃতদেরকে মানিকগঞ্জ বিজ্ঞ কোর্টে প্রেরণ করেছে শিবালয় থানা পুলিশ।এরা হলো শিবালয় উপজেলার দাসকান্দি গ্রামের মো. জসিম খান (৩৬), সুরমান খান (৪৬), সিরাজগঞ্জ সদর উপজেলার হরিনা গ্রামের নুরুল আলম বাবু (৫৭)।

অভিযোগে জানা গেছে, পাটুরিয়া ঘাট থেকে চিটাগাংরোড পর‌্যন্ত ঢাকা-পাটুরিয়া রুটে নীলাচল পরিবহণের প্রায় ১শ’ ১৫টি বাস চলাচল করে ।এসব বাস থেকে জসিম খানের নেতৃত্বে ড্রাইভারদেরকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে প্রতিদিন ১শ’ টাকা করে চাঁদা আদায় করা হয়। পরিবহন মালিকগণ  ৯ এপ্রিল থেকে  চাঁদা দেয়া বন্ধ করে দেন।এতে জসিম খান আরো ক্ষিপ্ত ও বেপরোয়া হয়ে উঠে। এক পর‌্যায়ে গত ১৬ এপ্রিল সকালে পাটুরিয়া নীলাচল বাস থেকে জোর পূর্বক আবার অবৈধ শক্তির মহড়া প্রদর্শন করে ১শ’ টাকা করে চাঁদা আদায় করে থাকে।এসময় নীলাচল পরিবহণের রোড ইনচার্জ সুমন চাঁদা আদায়ে  বাধা দিলে তারা সুমনের উপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং তাকে চাঁদা দিয়ে বাস চালাতে হবে বলে হুমকি দেয় জসিম খান।অন্যথায় বাস চলাচল বন্ধ করে দিবে বলে হুমকি প্রদান করে। জসিম শিবালয় থানাধীন পাটুরিয়া বাস স্ট্যান্ড নীলাচল বাস কাউন্টার হতে প্রতিদিন চলাচলরত ১শ’ ১শ’১৫ টি বাস হতে ১০/১২ হাজার টাকা এবং মাসে ৩ লাখ টাকা হতে ৩লাখ ২০জাহার টাকা চাঁদা আদায় করে থাকে।

নীলাচল পরিবহণের রোড ইনচার্জ মহিবুর রহমান সুমন বলেন,জসিমগং দীর্ঘ দিনি ধরেই  শিবালয় থানার পাটুরিয়া বাস স্ট্যান্ড নীলাচল বাস কাউন্টারে চাঁদা আদায়ের সাথে জরিত ছিল। প্রতিদিন ১শ’ টাকা করে ১শ’ থেকে ১শ’১৫ টি বাস থেকে ১০/১২ হাজার টাকা এবং  প্রতি মাসে ৩ লাখ  টাকা  হতে ৩ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায় করে থাকে।

এছাড়া গত ৫ই আগস্টের পূর্বে আওয়ামীলীগ সরকারের  আমলে প্রতিটি গাড়ি থেকে ৪শ’ টাকা করে চাঁদা আদায় করতো জসিম খানগং।

শিবালয় থানার ওসি মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁদাবাজির অভিযোগে ৬জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে তিনজনকে আটক করে মানিকগঞ্জ বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হয়েছে।বাকী আসামীদেরকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :