1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরিরামপুরের ভাদিয়াখোলা ডেবোনেয়ার গ্রুপের শীতবস্ত্র (কম্বল) বিতরণ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মনির হোসেন শিবালয়ে কাটছেনা গ্যাস সংকট গ্রাহকদের দুর্ভোগ চরমে মানিকগঞ্জে ভলিবল প্রতিযোগিতায় শিবালয় উপজেলা চ্যাম্পিয়ন শিবালয়ে পাওয়ার গ্রিডে ডাকাতি লুন্ঠিত মালামাল উদ্ধার শিবালয়ে প্রশাসনের অভিযান গ্যাস ব্যাবসায়ীকে জরিমানা শিবালয়ে নিষিদ্ধ ঘোষিত শ্রমিকলীগ ও যুবলীগের ২ নেতা আটক ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট ফেরি সার্ভিস বন্ধ, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ৬ঘন্টা পর চালু শিবালয়ে শীতার্ত মানুষের মাঝে সরকারি কম্বল বিতরণ শিবালয়ে মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজের এই প্রথম কলেজ বাস সার্ভিস চালু

শিবালয়ে নৌ-পরিবহনকে ধুমপানমুক্ত করার লক্ষ্যে আলোচনা সভা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৮ বার পড়েছেন

 সাদেকুর রহমান,শিবালয় প্রতিনিধি: পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা- নগরবাড়ি নৌরুটে ফেরী ও লঞ্চসহ সকল নৌ-পরিবহনগুলোকে ধূমপানমুক্ত করার লক্ষে এবং তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের গুরুত্ব ও করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার পাটুরিয়া ঘাটে পদ্মা রির্ভারভিউ হোটেল এন্ড রিসোর্টে বেসরকারী সংগঠণ ডেভেলপমেন্ট একটিভিটিস অফ সোসাইটি (ডাস), ডাস বাংলাদেশ ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের (বাটা) যোথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সহযোগীতায় ছিল বাংলাদেশ আভ্যন্তরীন নৌ পরিবহন কর্পোরেশন ( বিআইডব্লিউটিসি), ও বাংলাদেশ আভ্যন্তরীন  নৌ পরিবহন কতৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের ডিজিএম শাহ মোঃ খালেদ নেওয়াজ।

বক্তব্য রাখেন, আহম্মদ আলী এজিএম(মেরিন) বিআইডব্লিউটিসি আরিচা সেক্টর, স্বাগত বক্তব্য রাখেন দোয়া বকস শেখ,  আমিনুল ইসলাম বকুল, এইড ফাউন্ডেশনের আবু নাসের অনিক, সিএলপি এর কামরুন্নেসা মুন্না।

ডাস বাংলাদেশের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন  আবুল কালাম আজাদ, নির্বাহী পরিচালক ডেভেলপমেন্ট একটিভিটিস অফ সোসাইটি (ডাস)।

এছাড়া সভায় ফেরীসমুহ সার্বিক দায়িত্বে নিযুক্ত মাষ্টারসহ অনেকে তাদের সুচিন্তিত মাতমত তুলে ধরেন এবং ফেরিগুলোকে তামাক মুক্ত রাখার অঙ্গিকার ব্যাক্ত করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :