1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরিরামপুরের ভাদিয়াখোলা ডেবোনেয়ার গ্রুপের শীতবস্ত্র (কম্বল) বিতরণ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মনির হোসেন শিবালয়ে কাটছেনা গ্যাস সংকট গ্রাহকদের দুর্ভোগ চরমে মানিকগঞ্জে ভলিবল প্রতিযোগিতায় শিবালয় উপজেলা চ্যাম্পিয়ন শিবালয়ে পাওয়ার গ্রিডে ডাকাতি লুন্ঠিত মালামাল উদ্ধার শিবালয়ে প্রশাসনের অভিযান গ্যাস ব্যাবসায়ীকে জরিমানা শিবালয়ে নিষিদ্ধ ঘোষিত শ্রমিকলীগ ও যুবলীগের ২ নেতা আটক ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট ফেরি সার্ভিস বন্ধ, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ৬ঘন্টা পর চালু শিবালয়ে শীতার্ত মানুষের মাঝে সরকারি কম্বল বিতরণ শিবালয়ে মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজের এই প্রথম কলেজ বাস সার্ভিস চালু

শিবালয়ে নবাগত ইউএনও’র মতবিনিময়

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকারের সাথে স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শিবালয় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ মতবিনিময় সভায় শিবালয় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষাব্যবস্থা, জন-সেবামূলক কার্যক্রম, সামাজিক সমস্যা ও প্রশাসনিক সমন্বয়ে অংশগ্রহণকারীরা তাদের নিজ-নিজ মতামত ও পরামর্শ তুলে ধরেন।

এ সভায় উপস্থিত বক্তারা আশা প্রকাশ করে বলেন, নতুন ইউএনও’র দায়িত্ব গ্রহণের মাধ্যমে উপজেলা প্রশাসনের কাজ আরও গতিশীল হবে এবং সেবার মান আরো বাড়বে।

এ সময় শিবালয় সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিন চৌধুরী, শিবালয় থানার ওসি এস,এম আমান ‍উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, রফিক খান, শিবালয় সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হক নান্নু, শিবালয় উপজেলা বিএনপি’র সভাপতি রহমত আলী বাবলু, বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন,জামায়াতে ইসলামী আমির মো: হাতেম আলী, যুবদল আহ্বায়ক হোসেন আলী, শিবালয় উপজেলা প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি ও সংবাদকর্মীরা প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও পেশাজীবীরা বিভিন্ন সমস্যার দিক তুলে ধরে সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :