
সাদেকুর রহমান, শিবালয় প্রতিনিধি: ‘ইলিশ হলো মাছের রাজা, ঝাটকা ধরলে হবে সাজা’এ শ্লোগান নিয়ে মানিকগঞ্জের শিবালয়ের আরিচা ঘাটে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে সোমবার (১১ মার্চ) সকালে আরিচা ঘাট ট্রাক টার্মিনালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করেন।
শিবালয় উপজেলার নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ-উল-হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কল মারুফা নাজনিন, শিবালয় উপজেলার পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান, ভাইস চেয়ারম্যান মিরাজ হোসেন লালন ফকির, শিবালয় থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ সরকার, শিবালয় উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, উথুলী ও তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্বাস আলী, মোঃ মোশাররফ হোসেন মোল্লা, মৎস্য আড়ৎ সমিতির সভাপতি আকতার খান হিরু ও মৎস্যজীবী প্রতিনিধি লক্ষণ কুমার হলদার প্রমুখ।
শিবালয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জসিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুর রহমান।
তারিফ উল হাসান বলেন, আজ ১১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহের কর্মসূচি পালন করা হবে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সরকার সব ব্যবস্থা গ্রহণ করছে। ইলিশ বেড়ে উঠার পথে কোনভাবেই যাতে বাধা সৃষ্টি না হয় সেজন্য যা যা করা দরকার আমরা করবো। জাটকা আহরণ বন্ধকালে ইলিশ আহরণে জড়িতদের যাতে সমস্যা নয়, সেজন্য তাদের সহায়তা দেওয়া হবে।
Leave a Reply