
নিজস্ব প্রতিবেদক:দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থ্যতার কারণে কৃতি শিক্ষার্থী, জুলাই গণঅভূত্থানে শহীদ পরিবারদের সদস্যদের সম্বর্ধনা অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে।
মানিকগঞ্জ-১ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী আরাফাত রহমান কোকো ক্রিড়া সংসদ মানিকগঞ্জ জেলা আহবায়ক মোঃ আবুল কালাম খাঁন উক্ত অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেন।বৃহস্পতিবার শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি কলেজ প্রাঙ্গনে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষনা দেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, মানিকগঞ্জের শিবালয়-ঘিওর ও দৌলতপুরের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে আমি জনপ্রতিনিধি হতে ইচ্ছা পোষনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। ইতিমধ্যেই নির্বাচনী এলাকার রাস্তা-ঘাটসহ সাধারণ মানুষের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে নানা উদ্যোগ গ্রহণ করেছি। বিশেষকরে চরাঞ্চল্যের প্রতি বাড়তি নজর দিয়েছি।
আরাফাত রহমান কোকো ক্রিড়া সংসদ মানিকগঞ্জ জেলার আয়োজনে ২০২৫ সালে এসএসসি ও এইচএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও জুলাই গণঅভূত্থানে শহীদ পরিবারদের সদস্যদের সম্বর্ধনা অনুষ্ঠানের ব্যাপক প্রস্ততি চলছিল। যার তারিখ ও স্থান নির্ধারনসহ সকল প্রস্ততি সম্পুর্ন হয়েছে।
এরি মধ্যে মা’খালেদা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা ক্রমেই অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর চেষ্টা চলছে। দেশ ব্যাপি দোয়া ও প্রার্থনা অব্যাহত রয়েছে। এসব বিবেচনায় আমরা মা’ খালেদার আশু রোগমুক্তি কামনা ও শ্রদ্ধা রেখে সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত ঘোষণা করছি।পরবর্তী সুবিধাজনক সময়ে এ অনুষ্ঠানের তারিখ ও ভ্যেনু আপনাদের মাধ্যমে সকলকে জানানো হবে।
সংবাদ সম্মেলনে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ মানিকগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন দেলু, যুগ্ম সম্পাদক লেবু মিয়া, শিবালয় উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক মেহিদী হাসান, ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply