1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

শিবালয়ের যমুনার দুর্গম চরাঞ্চলে শিক্ষার্থীদের মাঝে বৃন্তের সোয়েটার বিতরণ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৬০ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয় উপজেলার দুর্গম যমুনার চরাঞ্চলে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র সোয়েটার বিতরন করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার আলোকদিয়া বাতেনের পাড়া নূরানী মাদ্রাসা মাঠে চরাঞ্চলের  দুটি মাদ্রাসা ও দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে এই সোয়েটার বিতরন করা হয়। ঢাকার সাভার গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃন্ত নামক একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

জানাযায়, শিবালয় উপজেলার যমুনার এ চরাঞ্চলে বেশির ভাগ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। ভালো মানের শীতের পোশাক পড়ে স্কুলে যাবার সক্ষমতা নেই তাদের। একারনে ঢাকা উত্তরের ছাত্রদলের  সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের নেতৃত্বে বৃন্ত ফাউন্ডেশন শিবালয় উপজেলার দুর্গম যমুনার চরাঞ্চলের শিক্ষার্থীদের মাঝে শীতের সোয়েটার বিতরণের উদ্যোগ নেয়।

চরাঞ্চলের মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জনকণ্ঠে বলেন, আমাদের বাড়িতে শীতের পোশাক থাকলেও স্কুলে পড়ে আসার মত ভালো কোন পোশাক নেই। ঢাকা থেকে আসা কয়েকজন ভাই আমাদের সবাইকে একটি করে সোয়েটার দিয়েছে। দোয়া করি আল্লাহ যেন তাদের সকলকে ভালো রাখেন।

ঢাকা উত্তরের ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বৃন্ত ফাউন্ডেশনের উপদেষ্টা মাহফুজ ইকবাল বলেন, ‘সবার আগ বাংলাদেশ’ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এমন শ্লোগানে মাধ্যমে আমাদের রাজনীতি করতে হবে সাধারণ মানুষের জন্য। একারনে বৃন্ত ফাউন্ডেশন ও নিজের অর্থ দিয়ে দুর্গম এ চরাঞ্চলের শিক্ষার্থীদের হাতে শীত নিবারনে সোয়েটার তুলে দিয়েছি। দুর্গম এ অঞ্চলে সচারাচর কেউ সহায়তা নিয়ে আসে না। খোঁজ নিয়ে এ অঞ্চলের শিক্ষার্থীদের সোয়েটার উপহার দিতে পেরে আমরা সকলেই স্বাচ্ছন্দ বোধ করছি।
এসময় ঢাকা উত্তরের ছাত্রদলের সহসভাপতি বৃন্তের প্রতিষ্ঠাতা সভাপতি দেওয়ান ফয়সাল, সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি ইমু ইমরান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখার যুগ্ম সম্পাদক সেলিম রেজা ও আশুলিয়া থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু রমজান প্রমুখ উপস্থিত ছিলেন।‎

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :