1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

লাইভে এসে অপু বিশ্বাস বললেন, ‘আমার নাচতে ইচ্ছে করছে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২৯৬ বার পড়েছেন

অনলাইন বিনোদন ডেস্ক: মালয়েশিয়ায় একটি শোতে অংশ নিতে অবস্থান করছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। রোববার (২৩ অক্টোবর) সেখানকার একটি শো থেকে ফেসবুক লাইভে আসেন অপু। তাতে দেখা যায়, ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’ গানটি স্টেজে গাইছেন মনির খান ও আঁখি আলমগীর। আর সেই গানের সঙ্গে নেচে-গেয়ে মজা করছেন অপু। তার সঙ্গে আছেন নায়িকা আঁচল ও তার স্বামী সৈয়দ অমি।

মনির-আঁখির পরিবেশনাটিতে অপু এতটাই মুগ্ধ হন যে এক পর্যায়ে লাইভে বলেন, ‘আমার নাচতে ইচ্ছে করছে।’

লাইভে দেখা গেছে, অপু বিশ্বাস ও আঁচল দুজন মিলে গানটি দারুণ উপভোগ করেন। গানটির সঙ্গে নাচেন, মজার সব অঙ্গভঙ্গি করেন। অপুর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এই শোর লাইভ চলে ৩২ মিনিট। পুরো সময় জুড়েই নায়িকাকে শোটি উপভোগ করতে দেখা যায়।

উল্লেখ্য, সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘ঈশা খাঁ’। বাংলার বারো ভূঁইয়াদের নেতা ঈশা খাঁ এবং তার সময়ের ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন দয়াল রহমান। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তায়েব। তার বিপরীতে ছিলেন অপু বিশ্বাস।

 

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :