
নিজস্ব প্রতিনিধি:মানিকগঞ্জের শিবালয়ে ১৮নং রিশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মার্চ ) বিদ্যালয় কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো.খন্দকার সিরাজুম মুনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিবালয় উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এলিসা আফরিন খান,বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও শিবালয় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. কাউছার মোল্লা,মানিকগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি মো.শাহজাহান বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনিন আক্তার প্রমুখ।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
Leave a Reply