1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরিরামপুরের ভাদিয়াখোলা ডেবোনেয়ার গ্রুপের শীতবস্ত্র (কম্বল) বিতরণ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মনির হোসেন শিবালয়ে কাটছেনা গ্যাস সংকট গ্রাহকদের দুর্ভোগ চরমে মানিকগঞ্জে ভলিবল প্রতিযোগিতায় শিবালয় উপজেলা চ্যাম্পিয়ন শিবালয়ে পাওয়ার গ্রিডে ডাকাতি লুন্ঠিত মালামাল উদ্ধার শিবালয়ে প্রশাসনের অভিযান গ্যাস ব্যাবসায়ীকে জরিমানা শিবালয়ে নিষিদ্ধ ঘোষিত শ্রমিকলীগ ও যুবলীগের ২ নেতা আটক ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট ফেরি সার্ভিস বন্ধ, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ৬ঘন্টা পর চালু শিবালয়ে শীতার্ত মানুষের মাঝে সরকারি কম্বল বিতরণ শিবালয়ে মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজের এই প্রথম কলেজ বাস সার্ভিস চালু

রাশিয়ার ১০০ ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠলো গোটা ইউক্রেন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৩১১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ইউক্রেনে নতুন করে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী।  রাশিয়ার ১০০ ক্ষেপণাস্ত্র হামলা কেঁপে উঠেছে গোটা ইউক্রেন।

 বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেকসি আরেসতোভিচ এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স বলছে— কিয়েভ, জিতোমির এবং ওদেসায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে দিনিপ্রো ও ওদেসা অঞ্চল।

ইউক্রেনের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে দেওয়ার পর দেশটিতে হামলা বাড়িয়েছে রাশিয়া। মস্কোর দাবি, ইউক্রেন থেকে দখল করা চার অঞ্চল রাশিয়াকে ছেড়ে দিতে হবে। তবেই কেবল শান্তি আলোচনা সম্ভব। তবে এ দাবি মেনে নিতে চাইছে না কিয়েভ।

রয়টার্স বলছে, বুধবার খেরসনের একটি মাতৃসদনেও নিষ্ঠুর হামলা করেছে রাশিয়া। যদিও এতে কেউ হতাহত হয়নি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু হয়। ১০ মাস পেরিয়েছে এ সংঘাত। তবে কোনো পক্ষই ছাড় দিচ্ছে না। কয়েক দিন আগে ইউক্রেনের কাছ থেকে গণভোটের মাধ্যমে দখল করে নেওয়া রাশিয়ার দোনেৎস্কে আঘাত করেছে ইউক্রেন। এবার ইউক্রেনে নতুন করে আঘাত হেনেছে পুতিনের সেনা দল।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :