1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা শিবালয়ে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কমিটি গঠন শিবালয়ের যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দ্বন্ধে গুলিতে নিহত ১, আহত ১ ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই’ মানিকগঞ্জে জেলা পরিষদের প্রশাসক হলেন জামিলুর রশিদ খান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ চার বছর থেকে কমিয়ে তিন বছর করার বিষয়ে আলোচনা পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল গ্রেফতার নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেছেন দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা শিশু হামের টিকা পেয়েছে কিনা তা জানার উপায়

রাজধানীতে নামানো হলো ৫ হাজার আনসার সদস্য

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৩২০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: রাজধানীজুড়ে বাড়তি নিরাপত্তা জোরদার করতে প্রতিটি থানায় আনসার মোতায়ন করা হয়েছে। গতকাল নয়াপল্টনে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের পর নিরাপত্তা জোরদার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরের পর থেকে পল্টন থানার সামনে অবস্থান নেন আনসার সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে ওয়ালটন থানার সেকেন্ড ইন কমান্ড আফজাল হোসেন বলেন, ‘নিরাপত্তার জন্য আনসার থেকে ৬০ সদস্যের একটি টিম আনা হয়েছে। আমরা আনসার সদর দফতর থেকে ৪৫০ সদস্য ডিএমপির বিভিন্ন থানায় নিরাপত্তার কাজ শুরু করেছি। এছাড়া ময়মনসিংহ, মানিকগঞ্জসহ আশপাশের রিজিয়ন থেকেও সদস্যদের আনা হয়েছে।’

আনসার সদর দফতরের এক কর্মকর্তা বলেন, ‘১০ ডিসেম্বরের সহিংসতাকে কেন্দ্র করে পুরো ঢাকা শহরে পাঁচ হাজার আনসার সদস্য নামানো হয়েছে। তারা পরিবেশ স্থিতিশীল না হওয়া পর্যন্ত ডিএমপির ৫০টি থানাসহ বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করবেন। তারা পুলিশের সঙ্গে সমন্বয় করেই কাজ করবেন।’

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন বলেন, ‘আনসার সদস্যরা সবসময়ই পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে কিছু সদস্যের নতুন আনা হয়েছে।’

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :