1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত লেখালেখি ও সংগঠক যাপনের চার দশকে জাহান বশীর শিবালয়ে নবাগত ইউএনও’র মতবিনিময় এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা আমারও রয়েছে: তারেক রহমান ভূমিকম্প রেসপন্স টিমের আহবায়ক হলেন মানিকগঞ্জের প্রকৌশলী জাকির হোসেন দেশীয় জাতের প্রানীজ আমিষ খাদ্যের  চাহিদা সবার কাছে বেশি পছন্দের শিবালয়ে এস এ জিন্নাহ কবিরের প্রচারনা জনসভায় মানুষের ঢল শিবালয় উপজেলা পরিদর্শন করলেন নবাগত মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অফিসের ব্যাগ চুরি: কথিত ৫ সাংবাদিক আটক শিবালয়ে স্কুলবাসে আগুণের ঘটনায় ৫জন আটক  

রংপুরের মিঠাপুকুরে ট্রাক ও পাওয়ার টিলারের সংঘর্ষে নিহত ২

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১৮৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: রংপুরের মিঠাপুকুরে ট্রাক ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

শুক্রবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাশিপুর হেনা মেমোরিয়াল কলেজের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, রংপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে একটি পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাওয়ার টিলার চালক মারা যান। পরে পাওয়ার টিলারে থাকা বাকি ৩ জনকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে আরও ১ জন মারা যান। নিহত ও আহতদের পরিচয় এখন নিশ্চিত হওয়া যায়নি।

ওসি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। তবে ট্রাক চালক পলাতক রয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :