1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে নবাগত ইউএনও’র মতবিনিময় এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা আমারও রয়েছে: তারেক রহমান ভূমিকম্প রেসপন্স টিমের আহবায়ক হলেন মানিকগঞ্জের প্রকৌশলী জাকির হোসেন দেশীয় জাতের প্রানীজ আমিষ খাদ্যের  চাহিদা সবার কাছে বেশি পছন্দের শিবালয়ে এস এ জিন্নাহ কবিরের প্রচারনা জনসভায় মানুষের ঢল শিবালয় উপজেলা পরিদর্শন করলেন নবাগত মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অফিসের ব্যাগ চুরি: কথিত ৫ সাংবাদিক আটক শিবালয়ে স্কুলবাসে আগুণের ঘটনায় ৫জন আটক   সিংগাইরে এক যুবকের ওপর আর্তকিত হামলায় গুরুতর আহত সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন 

যে ভাবে রাগ নিয়ন্ত্রণ করা যায়

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৪২৭ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: রাগ মানুষের অনেক ক্ষতি করে। এমন অনেক লোক রয়েছেন, যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না। অনেক সময় রাগের কারণও তারা খুঁজে পান না। তবে পরবর্তী সময়ে অনুতপ্ত হয়ে থাকেন। রাগ কমানোর কয়েকটি বিজ্ঞানসম্মত পদ্ধতি আছে। যখনই রাগ হবে তখনই এই পদ্ধতিগুলো মেনে চললে, কমতে পারে আপনার রাগের পরিমাণ।

⚫ যাকে দেখে রেগে গেলেন তার সামনে থেকে সরে যান। তিনি আপনাকে যতই উত্ত্যক্ত করুন, আপনি মুখ খুলবেন না। কারণ রেগে আপনি যা বলবেন, তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। রাগের সময় আমরা সব কথা সঠিক বলি না। দাঁড়িয়ে থাকলে প্রয়োজনে বসে পড়ুন।

⚫ মনকে শান্ত রাখার চেষ্টা করুন। প্রয়োজনে কিছু গণনা করুন। একশ থেকে এক পর্যন্ত উল্টো করে গুনতে পারেন, তাহলে মস্তিষ্ক কিছুটা হলেও অন্যদিকে ব্যস্ত থাকবে।

⚫ মেজাজ বেশি চড়া হলে জোরে জোরে গভীর নিশ^াস ফেলুন। মজার কোনো দৃশ্য নিয়ে ভাবুন। গান শুনুন, বই পড়ুন, আপনার আদতে যা যা করতে ভালো লাগে সেদিকে বেশি করে মন দিন।

⚫ শরীরচর্চা মানসিক চাপ কমাতে পারে। যদি দেখেন রাগ বেড়ে যাচ্ছে, তখন কয়েক চক্কর হেঁটে আসুন।

⚫ যদি কোনোভাবেই আপনার রাগ নিয়ন্ত্রণে না আসে, অন্যদের সাহায্য নিন। কারণ রাগের কারণে মস্তিষ্কের বড় কোনো ক্ষতি হতে পারে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :