1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব

মার্কিন-রুশ গোয়েন্দা প্রধানের গোপন বৈঠক তুরস্কে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৩৬২ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: তুরস্কের রাজধানী আঙ্কারায় আমেরিকা ও রাশিয়ার গোয়েন্দা প্রধানের গোপন বৈঠক হয়েছে। এ সময় তারা ইউক্রেনে মস্কোর পারমাণবিক হুমকি এবং রাশিয়ার হাতে আটক মার্কিন যুদ্ধবন্দিদের বিষয়ে আলোচনা হয়।

সোমবার আঙ্কারায় এ বৈঠকে অংশ নেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক উইলিয়াম বার্নস এবং রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস-এসভিআর’র প্রধান সের্গেই নারিশকিন। ক্রেমলিন থেকে বলা হয়েছে, আমেরিকার উদ্যোগে এই আলোচনা হয়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর এটাই ছিল দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে কর্মকর্তাদের প্রথম বৈঠক।

এদিকে, হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, উইলিয়াম বার্নস ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে সমঝোতার চেষ্টা করছেন না। বার্নস এর আগে ২০০৫ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত রাশিয়ায় মার্কিন রাষ্ট্রদূত ছিলেন এবং তিনি রুশ ভাষা জানেন। হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, বৈঠকে তার বার্তা ছিল রাশিয়া যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তার পরিণতি এবং উত্তেজনাকর ঝুঁকি নিয়ে।

সম্প্রতি আভাস পাওয়া যায়, মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। এ পরিপ্রেক্ষিতে ইউক্রেনে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে মস্কোকে বার বার সাবধান করেছে যুক্তরাষ্ট্র। পশ্চিমারা রাশিয়াকে ধ্বংস করে দিতে চান বলে সেপ্টেম্বরে অভিযোগ করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনিও হুঁশিয়ারি উচ্চারণ করেন, নিজের ভূখণ্ডকে সুরক্ষিত রাখতে হাতে থাকা সব উপায় অবলম্বন করবেন। তার এ ঘোষণাকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি হিসেবে দেখা হয়।

 

সূত্র : বিবিসি

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :