1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরিরামপুরের ভাদিয়াখোলা ডেবোনেয়ার গ্রুপের শীতবস্ত্র (কম্বল) বিতরণ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মনির হোসেন শিবালয়ে কাটছেনা গ্যাস সংকট গ্রাহকদের দুর্ভোগ চরমে মানিকগঞ্জে ভলিবল প্রতিযোগিতায় শিবালয় উপজেলা চ্যাম্পিয়ন শিবালয়ে পাওয়ার গ্রিডে ডাকাতি লুন্ঠিত মালামাল উদ্ধার শিবালয়ে প্রশাসনের অভিযান গ্যাস ব্যাবসায়ীকে জরিমানা শিবালয়ে নিষিদ্ধ ঘোষিত শ্রমিকলীগ ও যুবলীগের ২ নেতা আটক ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট ফেরি সার্ভিস বন্ধ, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ৬ঘন্টা পর চালু শিবালয়ে শীতার্ত মানুষের মাঝে সরকারি কম্বল বিতরণ শিবালয়ে মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজের এই প্রথম কলেজ বাস সার্ভিস চালু

মায়ের মেলা সংস্কৃতির একটি অঙ্গ:সংস্কৃতি প্রতিমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ২০৮ বার পড়েছেন

মানিকগঞ্জ প্রতিনিধি: সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, মায়ের মেলা সংস্কৃতির একটি অঙ্গ। অনেক সন্তান আছে এখনো মায়ের জন্য কেঁদে বেড়ায়। সেসব সন্তানদের জন্যই এই মায়ের মেলা। তারা এই মেলায় আসবে, মাকে স্মরণ করবে। যার মা নেই তার বেঁচে থাকা খুবই কঠিন। আমিও হারিয়ে যাওয়া মায়ের জন্য মায়ের মেলা করব।

সোমবার(২ আগষ্ট) সন্ধ্যায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম বাউল কমপ্লেক্স মঞ্চে মায়ের মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মায়ের প্রতি ভালোবাসার প্রমান এই মায়ের মেলা। একজন মায়ের সৃষ্টি এই মমতাজ বেগম। মা না থাকলে একজন মমতাজ বেগম সৃষ্টি হতো না। আমি মনের করি প্রতিটি জেলায় এই মায়ের মেলার আয়োজন করা দরকার।

মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মা উজাল বেগমের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দুই দিন ব্যাপী মায়ের মেলা আয়োজন করা হয়। মায়ের মেলায় দ্বিতীয় দিনে মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম, মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলী, সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ, থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম, পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশারসহ জেলা- উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :