
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে গোপীনাথপুর ইউনিয়নের ছোট বাহাদুরপুরে পদ্মা নদীতে ডুবুরি টীমের ইঞ্জিনিয়ার আমান উল্লাহ (২৫) নিখোঁজ হয়েছে। তিনি খুলনার রুপসা উপজেলার দেয়াড়া গ্রামের খান রজব আলির ছেলে।
হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য বলেন , উপজেলার রামকৃষ্ণপুর থেকে গোপীনাথপুর পর্যন্ত ৪ কি.মি. পদ্মা নদীর তীর রক্ষার কাজ করছে এস কে ইমদাদুল হক এন্ড জামিল ইকবাল কোম্পানি নামের প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কনসালটেন্ট ফার্মের ডুবুরি টীমের ইঞ্জিনিয়ার আমান উল্লাহ সোমবার ১২ টার দিকে নদীতে ফেলা জিও ব্যাগ নিয়মমাফিক ফেলা হয়েছে কিনা দেখার জন্য অক্সিজেন মাস্ক এবং ডুবুরির যাবতীয় সরঞ্জাম সহ আরেক ডুবুরি মীর সাজ্জাদ হোসেন (৫১) কে নিয়ে পানির নিচে যায়। ১৫ মিনিট পর আমান উল্লাহ ভেসে উঠে সাহায্যের জন্য হাত উঁচু করলে নদীর পাড়ে থাকা অপর ডুবুরি জাহিদ পানিতে নামে। কিন্তু ততক্ষণে আমান উল্লাহ পানিতে কিছু সময় ভেসে থেকে তলিয়ে যায়। এরপর থেকে অন্যান্য ডুবুরিরা খুঁজতে থাকে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আমান উল্লাহর সন্ধান মেলেনি।
Leave a Reply