1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত লেখালেখি ও সংগঠক যাপনের চার দশকে জাহান বশীর শিবালয়ে নবাগত ইউএনও’র মতবিনিময় এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা আমারও রয়েছে: তারেক রহমান ভূমিকম্প রেসপন্স টিমের আহবায়ক হলেন মানিকগঞ্জের প্রকৌশলী জাকির হোসেন দেশীয় জাতের প্রানীজ আমিষ খাদ্যের  চাহিদা সবার কাছে বেশি পছন্দের শিবালয়ে এস এ জিন্নাহ কবিরের প্রচারনা জনসভায় মানুষের ঢল শিবালয় উপজেলা পরিদর্শন করলেন নবাগত মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অফিসের ব্যাগ চুরি: কথিত ৫ সাংবাদিক আটক শিবালয়ে স্কুলবাসে আগুণের ঘটনায় ৫জন আটক  

মানিকগঞ্জে তিন আসনে নির্বাচনী প্রতীক পেলেন যারা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৯ বার পড়েছেন

মানিকগঞ্জ প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ জেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা রেহেনা আকতার প্রতীক বরাদ্দ করেন।

মানিকগঞ্জ-১ আসনে মোট চার জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর প্রার্থী মোনায়েম খান (নোঙ্গর), গণফ্রন্টের প্রার্থী মো. শাহজাহান খান (মাছ), জাতীয় পার্টির মো. জহিরুল আলম রুবেল (লাঙ্গল) এবং স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদ (ঈগল) প্রতীক পান।

মানিকগঞ্জ-২ আসনে প্রার্থী রয়েছে মোট ১০ জন। এখানে স্বতন্ত্র প্রার্থী সবচেয়ে বেশি রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনএম) এর প্রার্থী এ.কে.এম ইকবাল হোসেন (নোঙ্গর), বাংলাদেশ সুপ্রীম পার্টির এ কে নাহিদ (একতারা), কৃষক শ্রমিক জনতা লীগ এর প্রার্থী তানভীর হাসান (গামছা), স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু (ট্রাক), স্বতন্ত্র আরেক প্রার্থী দেওয়ান সফিউল আরেফিন টুটুল (মোড়া), বাংলাদেশ তরীকত ফেডারেশন এর প্রার্থী ফেরদৌস আহমেদ (ফুলের মালা), বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মমতাজ বেগম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান খান হান্নান (কেটলি), বাংলাদেশ কংগ্রেস মনোনীত মো: জাকির হোসেন (ডাব) এবং স্বতন্ত্র প্রার্থী সাহাবুদ্দিন আহমেদ (ঈগল প্রতীক পেয়েছে)।

মানিকগঞ্জ-৩ আসনে প্রতীক প্রাপ্ত প্রার্থী রয়েছেন মোট ৬ জন। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনএম) মনোনীত খালেক দেওয়ান (নোঙ্গর), কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী এম হাবিব উল্লাহ (গামছা), বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ মালেক স্বপন (নৌকা), গণফোরাম মনোনীত প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল (উদীয়মান সূর্য), তৃণমূল বিএনপি’র মোয়াজ্জেম হোসেন খান মজলিশ (সোনালী আঁশ) এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ জহিরুল আলম রুবেল (লাঙ্গল)।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :