1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত লেখালেখি ও সংগঠক যাপনের চার দশকে জাহান বশীর শিবালয়ে নবাগত ইউএনও’র মতবিনিময় এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা আমারও রয়েছে: তারেক রহমান ভূমিকম্প রেসপন্স টিমের আহবায়ক হলেন মানিকগঞ্জের প্রকৌশলী জাকির হোসেন দেশীয় জাতের প্রানীজ আমিষ খাদ্যের  চাহিদা সবার কাছে বেশি পছন্দের শিবালয়ে এস এ জিন্নাহ কবিরের প্রচারনা জনসভায় মানুষের ঢল শিবালয় উপজেলা পরিদর্শন করলেন নবাগত মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অফিসের ব্যাগ চুরি: কথিত ৫ সাংবাদিক আটক শিবালয়ে স্কুলবাসে আগুণের ঘটনায় ৫জন আটক  

মানিকগঞ্জে খাবার হোটেলে অভিযান,জরিমানা তিন লাখ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৭ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: মানিকগঞ্জে খাবার হোটেলে নিরাপদ খাবার নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় তিন প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ্য ঢাকা কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনাসীর হাসান।

মানিকগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নূর-ই-আলম সোহাগ জানান, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, পৌর শহর ও সদর উপজেলার অরঙ্গবাদ এলাকায় ভাই ভাই হোটেল, রাজ হোটেল, ও অবাক চা অ্যান্ড রেস্টুরেন্টকে ১ লাখ করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ খাবার, পচা বাসি খাবার, অত্যন্ত নোংরা পরিবেশ, লাইসেন্স না রাখা, কাচা রান্না করা খাবার একসঙ্গে রাখার অপরাধে নিরাপদ খাদ্য আইন,২০১৩ অনুসারে জরিমানা ও আদায় করা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ্যের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনাসীর হাসান জানান, খাবার হোটেলগুলোতে বাসি, পচা, কেমিক্যালযুক্ত খাবার বিক্রিসহ নানা অভিযোগ আসে প্রতিনিয়ত। তাই নিরাপদ খাবার নিশ্চিত করতেই আজকের এই অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মানিকগঞ্জ কার্যালের কর্মকর্তা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও পুলিশের টিম অংশ নেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :