1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরিরামপুরের ভাদিয়াখোলা ডেবোনেয়ার গ্রুপের শীতবস্ত্র (কম্বল) বিতরণ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মনির হোসেন শিবালয়ে কাটছেনা গ্যাস সংকট গ্রাহকদের দুর্ভোগ চরমে মানিকগঞ্জে ভলিবল প্রতিযোগিতায় শিবালয় উপজেলা চ্যাম্পিয়ন শিবালয়ে পাওয়ার গ্রিডে ডাকাতি লুন্ঠিত মালামাল উদ্ধার শিবালয়ে প্রশাসনের অভিযান গ্যাস ব্যাবসায়ীকে জরিমানা শিবালয়ে নিষিদ্ধ ঘোষিত শ্রমিকলীগ ও যুবলীগের ২ নেতা আটক ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট ফেরি সার্ভিস বন্ধ, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ৬ঘন্টা পর চালু শিবালয়ে শীতার্ত মানুষের মাঝে সরকারি কম্বল বিতরণ শিবালয়ে মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজের এই প্রথম কলেজ বাস সার্ভিস চালু

মানিকগঞ্জের তিনটি আসনে নৌকার মাঝি হতে চান যারা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৩০৮ বার পড়েছেন

শাহজাহান বিশ্বাস: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের ৩টি সংসদীয় আসন থেকে ২৩জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করেছেন। এরা মনোনয়ন পাওয়ার জন্য কেন্দ্রের নীতি-নির্ধারকদের কাছে দৌড়-ঝাঁপ করছেন। মনোনয়ন প্রত্যাশীর মধ্যে ক্ষমতাসীন দলের মন্ত্রী, এমপি ছাড়াও সাবেক এমপি, আইনজীবী ,উপজেলা ও ইউপি চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের নেতা এবং  সদস্য রয়েছেন।

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, শনিবার (১৮ নভেম্বর) থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত চার দিনে মানিকগঞ্জের তিন আসনে ২৩ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে মানিকগঞ্জ-১ আসনে ৮জন, মানিকগঞ্জ-২ আসনে ১১ জন এবং মানিকগঞ্জ-৩ আসনে ৪ জন।

এরা হলেন,  মানিকগঞ্জ-১ আসন:(শিবালয়-ঘিওর-দৌলতপুর)মনোনয়ন ফরম কিনেছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মাহমুদ জাহিদ, শিবালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সংসদ সদ্য এ বি এম আনোয়ারুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম রাজা, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শফিকুল ইসলাম শফিক এবং বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য মোহাম্মদ শিহাব উদ্দিন।

মানিকগঞ্জ-২ আসন: (সিংগাইর-হরিরামপুর) বর্তমান সংসদ সদস্য ও সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সদস্য ও সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়া শফিউল আরেফিন টুটুল, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহম্মেদ টুলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মনির হোসেন, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তারিকুর রহামন চৌধুরী উইল্টন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন আহম্মেদ চঞ্চল, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী প্রজন্ম লীগের সহ-সভাপতি ইঞ্জি. সারোয়ার আলম এবং বাংলাদেশ আওয়ামী হকার্স লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জাকারিয়া হানিফ।

মানিকগঞ্জ-৩ আসন:(মানিকগঞ্জ সদর-সাটুরিয়া)বর্তমান সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাদরুল ইসলাম খান বাবলু, প্রচার ও প্রচারণা বিষয়ক সম্পাদক তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান এবং আওয়ামী লীগ সমর্থক ড.রফিকুল ইসলাম খান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :