1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরিরামপুরের ভাদিয়াখোলা ডেবোনেয়ার গ্রুপের শীতবস্ত্র (কম্বল) বিতরণ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মনির হোসেন শিবালয়ে কাটছেনা গ্যাস সংকট গ্রাহকদের দুর্ভোগ চরমে মানিকগঞ্জে ভলিবল প্রতিযোগিতায় শিবালয় উপজেলা চ্যাম্পিয়ন শিবালয়ে পাওয়ার গ্রিডে ডাকাতি লুন্ঠিত মালামাল উদ্ধার শিবালয়ে প্রশাসনের অভিযান গ্যাস ব্যাবসায়ীকে জরিমানা শিবালয়ে নিষিদ্ধ ঘোষিত শ্রমিকলীগ ও যুবলীগের ২ নেতা আটক ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট ফেরি সার্ভিস বন্ধ, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ৬ঘন্টা পর চালু শিবালয়ে শীতার্ত মানুষের মাঝে সরকারি কম্বল বিতরণ শিবালয়ে মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজের এই প্রথম কলেজ বাস সার্ভিস চালু

ময়মনসিংহ-৩ আসনে স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ শুরু হয়েছে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১৭৭ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ময়মনসিংহ-৩ আসনে স্থগিত হওয়া একটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানান, ৭ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের সময় ময়মনসিংহ-৩ আসনের গৌরীপুরে একটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইসহ বিভিন্ন অনিয়মের কারণে ভোটগ্রহণ বাতিল করে ইসি। সেই কেন্দ্রেই আজ ভোটগ্রহণ চলছে।

গৌরীপুরের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রটিতে মোট ভোটার তিন হাজার ৩২ জন। আর নিকটতম দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৯৮৫।

৭ জানুয়ারির ভোটে এই কেন্দ্রটি বাদে ময়মনসিংহ-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী নিলুফার আনজুম পপি ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পান ৫২ হাজার ২১১ ভোট।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :