1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময়

ভাড়া সমন্বয়ে বৈঠেকে বসছেন বিআরটিএ-পরিবহন মালিকরা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৪২৭ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে দেশে। শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে এ আদেশ কার্যকর হয়েছে। ফলে গণপরিবহনের ভাড়া সমন্বয়ের জন্য আজ শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসবে পরিবহন মালিকরা।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েত উল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, আজ বিকাল ৫টায় বিআরটিএর সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে ভাড়া সমন্বয়ের জন্য শনিবার (৬ আগস্ট) সকালে নিজেদের মধ্যে বৈঠকে বসেছেন লঞ্চ মালিকরা। লঞ্চ মালিক সমিতির নেতা সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, তাদের বৈঠকে আলোচিত এজেন্ডা নিয়ে সরকারি কর্তৃপক্ষের সঙ্গে বসবে শিগগিরই। তবে বৈঠক কখন অনুষ্ঠিত হবে, তা এখনও নির্ধারিত হয়নি।

এর আগে  শুক্রবার (৫ আগস্ট) রাত ১০টায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। দিবাগত রাত ১২টার পর থেকে (৬ আগস্ট) নতুন দাম কার্যকর হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :