
অনলাইন ডেস্ক: ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য ‘ইন্দো-প্যাসিফিক আর্মিস চিফ’স কনক্লেভ (আইপিএসি)’ এ যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ পাণ্ডে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে টেলিফোনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে ওই সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানান।
এসময় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ভারতের সেনাবাহিনী প্রধানকে ওই সম্মেলনে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জ্ঞাপনপূর্বক অংশগ্রহণের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, এ সম্মেলনে বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের আনুমানিক ১৭ জন সেনাবাহিনী প্রধান পর্যায়ের সামরিক কর্মকর্তারা অংশ নিবেন। এতে পারস্পরিক বৈঠকে অংশগ্রহণপূর্বক নিজেদের মধ্যে প্রশিক্ষণ সহযোগিতাকে জোরদার করার ক্ষেত্রে সম্মিলিতভাবে কাজ করার ব্যাপারে আলোচনার সুযোগ পাবেন। এই আমন্ত্রণের মধ্য দিয়ে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে বলে আশা করা যায়।
সুত্র:সময়ের আলো
Leave a Reply