1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা 

বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৫৪১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বিশ্ব ইজতেমা করোনা মহামারির কারণে দু-বছর বন্ধ থাকার পর আগামী বছরে দুই পর্বের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আকারে ইজতেমার প্রথম পর্ব আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং দ্বিতীয় ধাপে ২০ থেকে ২২ জানুয়ারি তুরাগ তীরে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সচিবালয়ে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মন্ত্রী বলেন, করোনার কারণে গত ২ বছর বিশ্ব ইজতেমা হয়নি। এবার পরিস্থিতির উন্নতি হওয়ায় ২০২৩ সালে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে টঙ্গীর মাঠে ইজতেমা করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

আসাদুজ্জামান খান বলেন, মতবিরোধ নিরসরে এবারও দুই ভাগে ইজতেমা অনুষ্ঠিত হবে। মাওলানা জুবায়ের আহমদ গ্রুপ প্রথমে ১৩ থেকে ১৫ জানুয়ারি ইজতেমা করবেন। দ্বিতীয় পক্ষের নেতা মাওলানা ওয়াসিফুল ইসলাম গ্রুপের ইজতেমা হবে ২০ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ইজতেমায় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দূরে বসা, মাস্ক পরা এবং টিকা নেওয়া ছাড়া কেউ ঢুকতে পারবেন না।

 

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :