1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা শিবালয়ে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কমিটি গঠন শিবালয়ের যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দ্বন্ধে গুলিতে নিহত ১, আহত ১ ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই’ মানিকগঞ্জে জেলা পরিষদের প্রশাসক হলেন জামিলুর রশিদ খান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ চার বছর থেকে কমিয়ে তিন বছর করার বিষয়ে আলোচনা পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল গ্রেফতার নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেছেন দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা শিশু হামের টিকা পেয়েছে কিনা তা জানার উপায়

বিজয় দিবস উপলক্ষে নৌবাহিনীর, জাহাজ পরিদর্শন করতে পারবেন সাধারণ জনগণ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৩৩৮ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: আসন্ন মহান বিজয় দিবস উপলক্ষে নৌবাহিনীর ছয়টি জাহাজ পরিদর্শন করতে পারবেন সাধারণ জনগণ। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ও শুক্রবার (১৬ ডিসেম্বর) এই ছয়টি জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

বুধবার (১৪ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আইএসপিআর জানায়, আগামী ১৫ ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর নির্বাচিত জাহাজসমূহ ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মোংলা ও বরিশালে দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

ঢাকার বিআইডব্লিউটিএ সদর ঘাটে বানৌজা অদম্য, নারায়ণগঞ্জের পাগলা নেভাল জেটিতে বানৌজা অতন্দ্র, চট্টগ্রামের নিউমুরিং নেভাল জেটিতে বানৌজা সমুদ্র অভিযান, খুলনার বিআইডব্লিউটিএ স্কিড ঘাটে বানৌজা চিত্রা, মোংলার দিগরাজ নেভাল জেটিতে বানৌজা করতোয়া ও বরিশালের বিআইডব্লিউটিএ ঘাটে বানৌজা যমুনা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :