1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরিরামপুরের ভাদিয়াখোলা ডেবোনেয়ার গ্রুপের শীতবস্ত্র (কম্বল) বিতরণ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মনির হোসেন শিবালয়ে কাটছেনা গ্যাস সংকট গ্রাহকদের দুর্ভোগ চরমে মানিকগঞ্জে ভলিবল প্রতিযোগিতায় শিবালয় উপজেলা চ্যাম্পিয়ন শিবালয়ে পাওয়ার গ্রিডে ডাকাতি লুন্ঠিত মালামাল উদ্ধার শিবালয়ে প্রশাসনের অভিযান গ্যাস ব্যাবসায়ীকে জরিমানা শিবালয়ে নিষিদ্ধ ঘোষিত শ্রমিকলীগ ও যুবলীগের ২ নেতা আটক ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট ফেরি সার্ভিস বন্ধ, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ৬ঘন্টা পর চালু শিবালয়ে শীতার্ত মানুষের মাঝে সরকারি কম্বল বিতরণ শিবালয়ে মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজের এই প্রথম কলেজ বাস সার্ভিস চালু

বিএনপির আমলে তেল-সারের জন্য কৃষকেরা জীবন দিয়েছে : পলক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৫৩৭ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভকেট জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। বিএনপির আমলে তেল-সারের জন্য কৃষকদের জীবন দিতে হয়েছে। বিদ্যুতের জন্য জীবন দিতে হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে নাটোরের সিংড়ায় ২০২২-২০২৩ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৮ হাজার ৫০০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণকালে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু সবসময় কৃষকদের পাশে ছিলেন। বঙ্গবন্ধু বলেছিলেন বাংলাদেশের এক ইঞ্চি মাটিও যেন খালি না থাকে। তিনি সমবায়ের মাধমে কৃষকদের সহযোগিতা করেছেন। তিনি কৃষকদের জন্য যা করেছেন তা এখন অন্য দেশের প্রধানরা অনুসরণ করেন। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর মতই কৃষকদের পাশে রয়েছেন।  করোনা মোকাবিলা করে দেশের উন্নয়নের জন্য কাজ করে চলেছেন বঙ্গবন্ধুকন্যা।

পলক বলেন, আমার চলনবিলের কৃষকরা যে ফসল উৎপাদন করেন সেই ফসল সিংড়ার মানুষসহ সারাদেশের মানুষের চাহিদা মেটায়। মাত্র ১৩ বছরে চলনবিলের রাস্তাঘাটের অনেক উন্নয়ন হয়েছে। এতে করে কৃষকরা যানবাহনের সুবিধা পেয়েছে। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সেলিম রেজা প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :