1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ১১ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে

বাচসাস নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩৩৪ বার পড়েছেন

অনলাইন বিনোদন ডেস্ক: আগামী ২ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বাচসাস নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদ এই তথ্য জানিয়েছেন।

২৯ জুলাই এক প্রেস বিজ্ঞপ্তিতে বাচসাস নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল প্রকাশ করে বাচসাস নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল থেকে জানা যায়, এবারের নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ ২ আগস্ট, আপত্তি দাখিল ৫ আগস্ট, আপত্তি শুনানি ৬ আগস্ট, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৮ আগস্ট, মনোনয়ন পত্র সংগ্রহ ১০ থেকে ১২ আগস্ট, মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১৪ আগস্ট রাত ৮ টায়। মনোনয়ন পত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ১৬ আগস্ট। প্রার্থীতা প্রত্যাহার ১৭ আগস্ট, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৮ আগস্ট। ভোট গ্রহণ ২ সেপ্টেম্বর। স্থান জাতীয় প্রেসক্লাব মিলনায়তন।

নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদ জানান, ২৮ জুলাই বাচসাস নির্বাচন পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার ফরিদ বাশার। সভায় নির্বাচন কমিশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছর আগস্টে ২০১৯-২০২১ কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :