1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে নবাগত ইউএনও’র মতবিনিময় এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা আমারও রয়েছে: তারেক রহমান ভূমিকম্প রেসপন্স টিমের আহবায়ক হলেন মানিকগঞ্জের প্রকৌশলী জাকির হোসেন দেশীয় জাতের প্রানীজ আমিষ খাদ্যের  চাহিদা সবার কাছে বেশি পছন্দের শিবালয়ে এস এ জিন্নাহ কবিরের প্রচারনা জনসভায় মানুষের ঢল শিবালয় উপজেলা পরিদর্শন করলেন নবাগত মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অফিসের ব্যাগ চুরি: কথিত ৫ সাংবাদিক আটক শিবালয়ে স্কুলবাসে আগুণের ঘটনায় ৫জন আটক   সিংগাইরে এক যুবকের ওপর আর্তকিত হামলায় গুরুতর আহত সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন 

বাংলাদেশে এইডস রোগীর সংখ্যা ১৩ হাজার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৩৮৭ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: সারা বিশ্বে প্রায় সাড়ে চার কোটি মানুষ এইডস রোগে আক্রান্ত। আর বর্তমানে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার এবং তাদের মধ্যে ৬ হাজার রোগী চিকিৎসা নিচ্ছেন। এখনও দেশে এইডস আক্রান্ত ও মৃত্যুর হার ঊর্ধ্বমুখী।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব এইডস দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে এইডস আক্রান্ত এবং মৃত্যুহার এখনো ঊর্ধ্বমুখী। কিন্তু এই রোগের ক্ষেত্রে দেশে স্বাস্থ্য সচেতনতা অনেকাংশ বৃদ্ধি পেয়েছে।

জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে এখন এইডস পরীক্ষা করা হচ্ছে। এইডস আক্রান্ত গর্ভবর্তী নারীদের চিকিৎসা দেওয়া হলে প্রসূত শিশুর মধ্যে এ রোগ ছড়ানোর সম্ভাবনা ৮৫ শতাংশ কমানো সম্ভব। আর রক্তদান কার্যক্রমে এইডস পরীক্ষা নিশ্চিত করা অবশ্যই জরুরি।

অনুষ্ঠানে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া আলোচনায় অংশগ্রহণ করেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন এবং পুলিশের ইন্সপেক্টর আব্দুল জব্বার। মেডিকেল অফিসার ডা. সাদেকুর রহমান মূল বক্তব্য উপস্থাপন করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :