1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে পাওয়ার গ্রিডে ডাকাতি লুন্ঠিত মালামাল উদ্ধার শিবালয়ে প্রশাসনের অভিযান গ্যাস ব্যাবসায়ীকে জরিমানা শিবালয়ে নিষিদ্ধ ঘোষিত শ্রমিকলীগ ও যুবলীগের ২ নেতা আটক ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট ফেরি সার্ভিস বন্ধ, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ৬ঘন্টা পর চালু শিবালয়ে শীতার্ত মানুষের মাঝে সরকারি কম্বল বিতরণ শিবালয়ে মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজের এই প্রথম কলেজ বাস সার্ভিস চালু মানিকগঞ্জের ৩টি আসনে জাতীয় পার্টির সাবেক এমপিসহ ৯ জনের মনোনয়নপত্র বাতিল সিংগাইরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‌্যালী,আলোচনাসভা ও ঋন বিতরণ ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ মানিকগঞ্জে বিভিন্ন বেসকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি সমাজসেবায় বিশেষ অবদান রাখায় জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মাননা ক্রেস্ট প্রদান

বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রীর অঙ্গীকার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১৮৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: আর্থ-সামাজিক অগ্রগতির পথে বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে বলে অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১২ জানুয়ারি) প্রধানমন্ত্রী তার নতুন মন্ত্রিসভার সহকর্মীদের সঙ্গে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইতে স্বাক্ষর করার সময় তিনি লিখেন, ‘আর্থ-সামাজিক অগ্রগতির পথে বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ‘সোনার বাংলা’ গড়ার অঙ্গীকারও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

তিনি আরও লিখেছেন, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বাংলাদেশ আওয়ামী লীগ বিজয়ী হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই বিজয় জনগণের বিজয় এবং গণতন্ত্রেরও বিজয়।’

রেকর্ড পঞ্চম মেয়াদে এবং পরপর চতুর্থবারের মতো সরকার গঠনের শপথ নেয়ার একদিন পর শুক্রবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সহকর্মীদের নিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :