1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে পাওয়ার গ্রিডে ডাকাতি লুন্ঠিত মালামাল উদ্ধার শিবালয়ে প্রশাসনের অভিযান গ্যাস ব্যাবসায়ীকে জরিমানা শিবালয়ে নিষিদ্ধ ঘোষিত শ্রমিকলীগ ও যুবলীগের ২ নেতা আটক ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট ফেরি সার্ভিস বন্ধ, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ৬ঘন্টা পর চালু শিবালয়ে শীতার্ত মানুষের মাঝে সরকারি কম্বল বিতরণ শিবালয়ে মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজের এই প্রথম কলেজ বাস সার্ভিস চালু মানিকগঞ্জের ৩টি আসনে জাতীয় পার্টির সাবেক এমপিসহ ৯ জনের মনোনয়নপত্র বাতিল সিংগাইরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‌্যালী,আলোচনাসভা ও ঋন বিতরণ ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ মানিকগঞ্জে বিভিন্ন বেসকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি সমাজসেবায় বিশেষ অবদান রাখায় জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মাননা ক্রেস্ট প্রদান

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ২০৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষককে মিথ্যা হয়রানি করেছে বলে অভিযোগ তুলে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে সাধারণ শিক্ষার্থী ব্যানারে প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বাংলা বিভাগের সভাপতি উন্মেষ রায় স্যারকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত এবং মিথ্যা ও ষড়যন্ত্রমূলক একটি অভিযোগ আনা হয়েছে।

বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রায়হান বলেন, নম্বর টেম্বারিং ও শিক্ষার্থীকে অসহযোগিতা করা হয়েছে বলে একটি অভিযোগপত্র দেন এক শিক্ষার্থী। যে অভিযোগটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। পরিবহন সংক্রান্ত নিয়ে হয়রানি তিনি (শিক্ষক) করেননি। তাই, শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ ভিত্তিহীন। আমরা এই অভিযোগের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

একই বর্ষের শিক্ষার্থী মো. ইয়াসিন বলেন, যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি আন্তরিক এবং মূল্যায়ন করেই নম্বর দেন। অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মানহানি করা হয়েছে বলে মনে করি।

বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষার্থীবর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মো. মিলন হোসেন, একই বিভাগের চতুর্থ বর্ষের যাদব কুমার ঘোষ, তৃতীয়বর্ষের সুমাইয়া ইসলাম শিমু, মো. হেলাল ও খালিদ শাওন প্রমুখ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক উন্মেষ রায়ের বিরুদ্ধে নম্বর টেম্পারিং ও পরিবহন সংক্রান্ত হয়রানিমূলক আচরণের অভিযোগ দেন এক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (স্নাতক) শিক্ষার্থী মো. লুৎফর রহমান রোববার (৩০ জুলাই) এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পরিবহন পুলের ম্যানেজার বরাবর দুটি পৃথক লিখিত অভিযোগপত্র দেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :