1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
হরিরামপুরের ভাদিয়াখোলা ডেবোনেয়ার গ্রুপের শীতবস্ত্র (কম্বল) বিতরণ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মনির হোসেন শিবালয়ে কাটছেনা গ্যাস সংকট গ্রাহকদের দুর্ভোগ চরমে মানিকগঞ্জে ভলিবল প্রতিযোগিতায় শিবালয় উপজেলা চ্যাম্পিয়ন শিবালয়ে পাওয়ার গ্রিডে ডাকাতি লুন্ঠিত মালামাল উদ্ধার শিবালয়ে প্রশাসনের অভিযান গ্যাস ব্যাবসায়ীকে জরিমানা শিবালয়ে নিষিদ্ধ ঘোষিত শ্রমিকলীগ ও যুবলীগের ২ নেতা আটক ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট ফেরি সার্ভিস বন্ধ, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ৬ঘন্টা পর চালু শিবালয়ে শীতার্ত মানুষের মাঝে সরকারি কম্বল বিতরণ শিবালয়ে মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজের এই প্রথম কলেজ বাস সার্ভিস চালু

নোরা কি দেশের মুখ রাখলেন?

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৩৯৬ বার পড়েছেন

অনলাইন বিনোদন ডেস্ক: বিশ্বকাপে নোরা ফাতেহির অনুষ্ঠান দেখার আগ্রহ ছিল ভারতীয়দের। এই প্রথম বলিউডের কোনো তারকা বিশ্বকাপের উদ্বোধনী এবং সমাপ্তিতে নাচগান করার আমন্ত্রণ পেয়েছিলেন। কিন্তু দেশের মুখ কি রাখলেন নোরা?

নোরার কীর্তি নিয়ে নিন্দায় ডুবেছে নেটমাধ্যম। গর্ব বদলে গিয়েছে লজ্জায়। কারণ, নাচ শেষে দেশপ্রেমে বিভোর নোরা জাতীয় পতাকা তুলেছিলেন ঠিকই, তবে ধরেছিলেন উল্টো করে!

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল সেই ভিডিও। যেখানে হিরেখচিত ঝলমলে পোশাকে নোরা একেবারে সামনে চলে এসেছিলেন মঞ্চে। তুলে ধরেছিলেন বড় তেরঙা। নামিয়ে দেখলেন, আবার তুললেন, কিন্তু গেরুয়া রং প্রতিবারই নিচের দিকে।

সেই ভিডিও দেখে মন্তব্যের ঝড় নেটদুনিয়ায়। কেউ বললেন, ‘লজ্জা হওয়া উচিত। ক্ষমা চান নোরা।’ মন্তব্য এলো, ‘নোরা ফাতেহি, আমি আপনার বড় ভক্ত। কিন্তু এই দৃশ্য দেখার পর কষ্ট পেলাম। শেষে তেরঙার অবমাননা করলেন?’ আবার কেউ একটু নরম হয়ে লিখলেন, ‘বোঝা যাচ্ছে ইচ্ছে করে করেননি, ওকে ক্ষমা করে দাও। জয় হিন্দ।’

কিছুদিন আগেই নোরাকে ফিফা বিশ্বকাপের গ্র্যান্ড ফ্যান ফেস্টিভ্যালের প্রস্তুতিতে ব্যস্ত থাকতে দেখা গিয়েছিল। রিহার্সালের ঝলক প্রকাশ্যে এসেছিল। জোরদার মহড়া দিচ্ছিলেন নোরা। তবু শেষটা জমল না বলেই আক্ষেপে পুড়ছেন অনুরাগীরা।

প্রসঙ্গত, নোরাকে শেষবার দেখা গিয়েছিল ‘থ্যাঙ্ক গড’ সিনেমায়। আগামী দিনে ‘হানড্রেড পারসেন্ট’ ছবিতে জন আব্রাহাম, রিতেশ দেশমুখ এবং শেহনাজ গিলের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাকে।

সূত্র : আনন্দবাজার

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :