1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত লেখালেখি ও সংগঠক যাপনের চার দশকে জাহান বশীর শিবালয়ে নবাগত ইউএনও’র মতবিনিময় এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা আমারও রয়েছে: তারেক রহমান ভূমিকম্প রেসপন্স টিমের আহবায়ক হলেন মানিকগঞ্জের প্রকৌশলী জাকির হোসেন দেশীয় জাতের প্রানীজ আমিষ খাদ্যের  চাহিদা সবার কাছে বেশি পছন্দের শিবালয়ে এস এ জিন্নাহ কবিরের প্রচারনা জনসভায় মানুষের ঢল শিবালয় উপজেলা পরিদর্শন করলেন নবাগত মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অফিসের ব্যাগ চুরি: কথিত ৫ সাংবাদিক আটক শিবালয়ে স্কুলবাসে আগুণের ঘটনায় ৫জন আটক  

নিষেধাজ্ঞা জারি আলীকদম ও থানচি উপজেলা ভ্রমণে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২০৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বান্দরবানের আরো দুই উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নিষিদ্ধ করেছে জেলা প্রশাসকের কার্যালয়। উপজেলাগুলো হলো- আলীকদম ও থানচি।  রোববার (২৩ অক্টোবর) এক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, বান্দরবান পার্বত্য জেলার আলীকদম ও থানচি উপজেলায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য সদর দপ্তর, বান্দরবান রিজিয়ন, বান্দরবান সেনানিবাসের বান্দরবান রিজিয়ন কর্তৃক আধিপত্য বিস্তারমূলক টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখার লক্ষ্যে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করত বান্দরবান পার্বত্য জেলার আলীকদম ও থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এতদ্বারা নিষিদ্ধ করা হলো।

বান্দরবান পার্বত্য জেলা ম্যাজিস্ট্রেট (রুটিন দায়িত্ব) মো. লুৎফুর রহমান (উপসচিব) আদেশে স্বাক্ষর করেছেন। এর আগে গত ১৭ অক্টোবর একই কারণে রুমা ও রোয়াংছড়ি উপজেলার পর্যটনকেন্দ্রগুলোতে অনির্দিষ্টকালের জন্য ভ্রমণে নিরুৎসাহিত করা হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :