1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা 

নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী জাকির খানের জামিন নামঞ্জুর

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৪৩৯ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ব্যবসায়ী হত্যা মামলার আসামি জাকির খানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২০ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবান তহুরার আদালত জামিন নামঞ্জুর করে তাকে আদালতে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, এদিন আসামি জাকির খানের বিরুদ্ধে একজন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণের কথা ছিল। তবে স্বাক্ষী অনুপুস্থিত থাকায় সাক্ষ্য গ্রহণ সম্ভব হয়নি। এদিকে আসামি পক্ষের আইনজীবী জাকির খানের জামিন আবেদন করেন। পরে আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, আসামি জাকির খানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার জামিন আবেদন আদালত না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও আন্ডার ওয়ার্ল্ডের গডফাদার জাকির খান দেওভোগ এলাকার দয়াল মাসুদ  নামে অপর এক শীর্ষ সন্ত্রাসী শহরের সোনার বাংলা মার্কেটের পেছনে প্রকাশ্যে গুলি করে হত্যা করেন। সর্বশেষ ২০০৩ সালে সাব্বির আলম হত্যাকাণ্ডের পর তিনি দেশ ছেড়ে থাইল্যান্ডে পাড়ি জমান। তার বিরুদ্ধে ৪টি হত্যা মামলাসহ অসংখ্য মামলা রয়েছে। গত ২ সেপ্টেম্বর বসুন্ধরার ভটারা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১১।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :