1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে নবাগত ইউএনও’র মতবিনিময় এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা আমারও রয়েছে: তারেক রহমান ভূমিকম্প রেসপন্স টিমের আহবায়ক হলেন মানিকগঞ্জের প্রকৌশলী জাকির হোসেন দেশীয় জাতের প্রানীজ আমিষ খাদ্যের  চাহিদা সবার কাছে বেশি পছন্দের শিবালয়ে এস এ জিন্নাহ কবিরের প্রচারনা জনসভায় মানুষের ঢল শিবালয় উপজেলা পরিদর্শন করলেন নবাগত মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অফিসের ব্যাগ চুরি: কথিত ৫ সাংবাদিক আটক শিবালয়ে স্কুলবাসে আগুণের ঘটনায় ৫জন আটক   সিংগাইরে এক যুবকের ওপর আর্তকিত হামলায় গুরুতর আহত সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন 

দেশজুড়ে ঠান্ডাজনিত রোগে ৯৫ জনের মৃত্যু, আক্রান্ত ৪ লাখের বেশি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৩৮০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: দেশজুড়ে ঠান্ডাজনিত রোগে ৯৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছে শ্বাসতন্ত্রের সংক্রমণে ৯২ জন ও ডায়রিয়ায় তিনজন। আর ডায়রিয়া, শ্বাসতন্ত্রের প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৩২ হাজার ৭৬৬ জন। এর মধ্যে ঠান্ডাজনিত শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৬ হাজার ৮২১ জন এবং ডায়রিয়ায় আক্রান্ত ৩ লাখ ৬৫ হাজার ৯৪৫ জন।

আর গত ২৪ ঘণ্টায় ঠান্ডাজনিত অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনসে (এআরআই) আক্রান্ত হয়ে মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছে ২ হাজার ২ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের এমআইএস বিভাগের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের শীতজনিত রোগে গত ১৪ নভেম্বর থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুর বিবরণে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মোট ৯৫ জনের মৃত্যুর মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৬২ জন মৃত্যুবরণ করেছে। এ ছাড়া ময়মনসিংহে ২৬ জন, খুলনায় ২ জন ও বরিশালে ২ জনের মৃত্যু হয়েছে। বাকি বিভাগগুলোতে শ্বাসতন্ত্রের সংক্রমণে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ ছাড়া ডায়রিয়ায় আক্রান্ত মোট ৩ জনের মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে (মহানগর ব্যতীত) ১৭ হাজার ৮৪ জন শ^াসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছে। এ ছাড়া ময়মনসিংহে ৫ হাজার ৯১ জন, চট্টগ্রামে ২১ হাজার ৯২২ , রাজশাহীতে ২ হাজার ৮২৬, রংপুরে ২ হাজার ৮১০, খুলনায় ৯ হাজার ৩৯, বরিশালে ৩ হাজার ৮৫৪ এবং সিলেট বিভাগে ৪ হাজার ১৬৫ জন আক্রান্ত হয়েছে।

ডায়রিয়ার তথ্য তুলে ধরে বলা হয়, ঢাকা বিভাগে সর্বোচ্চ ২ লাখ ৩৩ হাজার ৯৮২ জন আক্রান্ত হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ১৬ হাজার ৭৮৫ জন, চট্টগ্রামে ৪০ হাজার ২০১, রাজশাহীতে ১৭ হাজার ৭১১, রংপুরে ১২ হাজার ৬৪৫, খুলনায় ২২ হাজার ৬০, বরিশালে ১২ হাজার ৫৫০ এবং সিলেট বিভাগে ১০ হাজার ১১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :