1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয় উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে-নৌপরিবহন প্রতিমন্ত্রী শিবালয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত ফাল্গুণের ঘন কুয়াশায় ২ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে মানিকগঞ্জ শহরের ৮৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন ব্যবসা কেন্দ্রে পরিণত হয়েছে আরিচা ৩নং ফেরি ঘাটে কম্প্রেসার মেশিন বিস্ফরণে ১জন নিহত ৫জন আহত  গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বসন্তে অকাল কুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৪ ঘন্টা পর ফেরি চলাচল শুরু প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীতে এই শিবালয়ের কাশাদহ থেকেই খাল খনন কর্মসুচির উদ্বোধন করবেন:এস,এ জিন্নাহ কবীর শিবালয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

দাদিকে শেষ শ্রদ্ধা জানাতে একসঙ্গে উইলিয়াম-হ্যারি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৮ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: দাদিকে শেষ বিদায় জানাতে একসঙ্গে হয়েছেন উইলিয়াম আর্থার ফিলিপ লুই (প্রিন্স উইলিয়াম) ও হেনরি চার্লস এলবার্ট ডেভিড (প্রিন্স হ্যারি) ভাতৃদ্বয়। সঙ্গে রয়েছেন- তাদের স্ত্রী ক্যাথরিন এলিজাবেথ মিডলটন (কেট) ও মেগান মরকেল।

শনিবার (১০ সেপ্টেম্বর) তারা উইন্ডসোর ক্যাসেলে আসেন। ব্রিটেনের দশ দিনের জাতীয় শোকের দ্বিতীয় দিন উইলিয়াম-কেট ও হ্যারি-মেগানের দেখা মেলে।

এদিন তারা দুর্গে তাদের দাদিকে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দুর্গের বাইরে অপেক্ষমাণ হাজারো জনতার সঙ্গে দেখা ও কথা বলেন তারা।

এর আগেও উইলিয়াম ও হ্যারি একসঙ্গে হয়েছিলেন গত বৃহস্পতিবার। তাদের দাদি দ্বিতীয় এলিজাবেথের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা বিবৃতি প্রকাশ করলে স্কটল্যান্ডের বালমোরালে আসেন উইলিয়াম ও হ্যারি। এদিন তারা তাদের বাবা ও পরিবারের জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গেও দেখা করেন।

শনিবার এলিজাবেথের জ্যেষ্ঠ সন্তান চার্লস ফিলিপ আর্থার জর্জকে রাজা ঘোষণার সময়ও উইন্ডসোর দুর্গের বাইরে জনতার সঙ্গে সময় কাটান প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস উইলিয়াম ও কেট। একই সঙ্গে ছিলেন সাবেক ডিউক ও ডাচেস অব সাসেক্স হ্যারি ও মেগান। তারা জনগণের সঙ্গে কথা বলেন ও দাদির সম্মান ও কৃতিত্বের ব্যাপারে জানেন। দাদির প্রতি জনগণের অদম্য সমর্থনের জন্য তাদের ধন্যবাদও জানান।

উইলিয়াম ও কেট তাদের সন্তান প্রিন্স জর্জ, প্রিন্স লুই ও প্রিন্সেস শার্লট গত মাস থেকে উইন্ডসোরে অবস্থান করছেন। হ্যারি ও মেগান ২০২০ সালে যুক্তরাজ্য ত্যাগ করেন। তখন থেকে তারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :