1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে নবাগত ইউএনও’র মতবিনিময় এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা আমারও রয়েছে: তারেক রহমান ভূমিকম্প রেসপন্স টিমের আহবায়ক হলেন মানিকগঞ্জের প্রকৌশলী জাকির হোসেন দেশীয় জাতের প্রানীজ আমিষ খাদ্যের  চাহিদা সবার কাছে বেশি পছন্দের শিবালয়ে এস এ জিন্নাহ কবিরের প্রচারনা জনসভায় মানুষের ঢল শিবালয় উপজেলা পরিদর্শন করলেন নবাগত মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অফিসের ব্যাগ চুরি: কথিত ৫ সাংবাদিক আটক শিবালয়ে স্কুলবাসে আগুণের ঘটনায় ৫জন আটক   সিংগাইরে এক যুবকের ওপর আর্তকিত হামলায় গুরুতর আহত সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন 

দাঁড়িয়ে পানি পান করার বিধান কি?

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৮ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: প্রশ্ন : দাঁড়িয়ে খাওয়া বা পান করা কি গুনাহ? কোনো পরিস্থিতিতে অপারগ হয়ে দাঁড়িয়ে খেলে বা পান করলে কি গুনাহ হবে?

মুহাম্মাদ ঢাকা

উত্তর : বসে পানাহার করা সুন্নত এবং তা রাসুলে করিম (সা.)-এর পবিত্র অভ্যাস। কোনো ওজর ছাড়া দাঁড়িয়ে পানাহার করা মাকরুহ। কেননা হাদিস শরিফে দাঁড়িয়ে পানাহার করার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। সহিহ মুসলিমে আনাস (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন।’ (বর্ণনাকারী) কাতাদা বলেন, ‘আমরা আনাস (রা.)-কে জিজ্ঞেস করলাম, তাহলে দাঁড়িয়ে খাওয়া কেমন?’ তিনি বললেন, ‘এটা তো আরও মন্দ কাজ’ (মুসলিম : ২০২৪)। অপর একটি বর্ণনায় আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) এক ব্যক্তিকে দাঁড়িয়ে পান করতে দেখে বললেন, ‘বমি করে ফেলে দাও।’ সে বলল, ‘কেন?’ তিনি বললেন, ‘তুমি কি পছন্দ করো যে তোমার সঙ্গে বিড়াল পান করবে?’ সে বলল, ‘না।’ রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘এর চেয়েও মন্দ কেউ? অর্থাৎ শয়তান তোমার সঙ্গে পান করেছে।’ (ফাতহুল বারি : ১০/৮৫)

তাই হাদিসের নির্দেশনা মোতাবেক স্বাভাবিক অবস্থায় বসেই পানাহার করতে হবে। অবশ্য বিশেষ পরিস্থিতিতে যেখানে বসে পানাহারের কোনো ব্যবস্থা নেই কিংবা বসে খাওয়া বা পান করতে সমস্যা সে ক্ষেত্রে দাঁড়িয়ে পানাহার করা যাবে। কেননা প্রয়োজনবশত দাঁড়িয়ে পান করার কথাও হাদিসে আছে। (মুসনাদে আহমাদ : ৬৬২৭; ফাতহুল বারি : ১০/৮৬)

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :