1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরিরামপুরের ভাদিয়াখোলা ডেবোনেয়ার গ্রুপের শীতবস্ত্র (কম্বল) বিতরণ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মনির হোসেন শিবালয়ে কাটছেনা গ্যাস সংকট গ্রাহকদের দুর্ভোগ চরমে মানিকগঞ্জে ভলিবল প্রতিযোগিতায় শিবালয় উপজেলা চ্যাম্পিয়ন শিবালয়ে পাওয়ার গ্রিডে ডাকাতি লুন্ঠিত মালামাল উদ্ধার শিবালয়ে প্রশাসনের অভিযান গ্যাস ব্যাবসায়ীকে জরিমানা শিবালয়ে নিষিদ্ধ ঘোষিত শ্রমিকলীগ ও যুবলীগের ২ নেতা আটক ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট ফেরি সার্ভিস বন্ধ, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ৬ঘন্টা পর চালু শিবালয়ে শীতার্ত মানুষের মাঝে সরকারি কম্বল বিতরণ শিবালয়ে মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজের এই প্রথম কলেজ বাস সার্ভিস চালু

তামান্না শাকিরার ঢংয়ে নেচে ভাইরাল

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৪২৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত মানেই অ্যাকশন ভরপুর। তার আসন্ন সিনেমা ‘জেলার’ এর গান কাভাল্লার প্রমো মুক্তি পেতেই ঝড় উঠেছে সামাজিকমাধ্যমে। কোঁকড়া চুলে লাস্যময়ী তামান্না ভাটিয়ার ডান্সস্টেপ এখন ভাইরাল।

এসবের মাঝেই একজন শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানের সঙ্গে সিংক করাল কাভাল্লাকে! তিনি তামান্নার নতুন নামকরণ করেছেন ‘ইন্ডিয়ান শাকিরা’, এই ভিডিও চোখে পড়েছে তামান্নারও। যা দেখে প্রতিক্রিয়া জানাতে ভোলেননি অভিনেত্রী। তিনি টুইট করে বলেছেন, ‘মানতেই হবে, এই সিংক বেশ ভালো।’ এই গানে কালারফুল থাইস্লিট স্কার্ট পরে নাচতে দেখা গেছে জনপ্রিয় এই অভিনেত্রীকে তামান্নাকে। গানের একটি অংশে হুক স্টেপে অভিনেত্রীর সঙ্গে নিজস্ব ভঙ্গিতে পা মিলিয়েছেন রজনীকান্ত।

এদিকে একফ্রেমে তামান্না এবং রজনীকান্তকে দেখে বয়সের ফারাক নিয়ে কটাক্ষ করেছেন অনেকেই। সমালোচকরা রজনীকান্তকে বয়স নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। টুইটে এক ব্যক্তি জানিয়েছেন, অনেকেই মনে করেছেন অভিনেতা এবার বয়সের সঙ্গে মানানসই চরিত্রেই শুধু অভিনয় করা উচিত। অনেকেই আবার কটাক্ষ করেছেন তামান্নার সঙ্গে তার চল্লিশ বছরের ফারাক নিয়ে।

নেলসন দিলীপকুমারের পরিচালনায় ‘জেলার’ সিনেমায় অভিনয় করছেন রাম্যা কৃষ্ণন, শিব রাজকুমার ও মোহনলাল। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ১০ আগস্ট।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :