1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা শিবালয়ে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কমিটি গঠন শিবালয়ের যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দ্বন্ধে গুলিতে নিহত ১, আহত ১ ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই’ মানিকগঞ্জে জেলা পরিষদের প্রশাসক হলেন জামিলুর রশিদ খান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ চার বছর থেকে কমিয়ে তিন বছর করার বিষয়ে আলোচনা পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল গ্রেফতার নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেছেন দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা শিশু হামের টিকা পেয়েছে কিনা তা জানার উপায়

তত্ত্বাবধায়ক সরকার এখন মিউজিয়ামে থাকবে: ওবায়দুল কাদের

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৩৫১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার মামা বাড়ির আবদার, ওটা ভুলে যান। ওটা এখন মিউজিয়ামে থাকবে। সরকার পতন নিয়ে যেভাবে লাফালাফি করছেন। আগুন নিয়ে খেলছেন। সন্ত্রাস করছেন। বেশি বাড়াবাড়ি করলে বিএনপি নেতাদের আগের মতোই পরিণতি হবে।

তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, মুচলেকা দিয়ে রাজনীতি থেকে বিদায় নিয়ে লন্ডনে পালিয়ে গেছেন। অর্থপাচার করে ৭ বছর জেল হয়েছে। অর্থপাচারকারী, দণ্ডপ্রাপ্ত আসামি তারেক জিয়া নাকি বিএনপির নেতা হবে। এটার বিরুদ্ধে খেলা হবে। এজন্য দলের নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার কথাও বলেছেন তিনি।

রবিবার (১৩ নভেম্বর) ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, মাহবুব উল আলম হানিফ এমপি, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এডভোকেট আমিরুল আলম মিলন এমপি, পারভীন জামান কল্পনা, গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপিসহ ঝিনাইদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও তাহজীব আলম সিদ্দিকী সমি এমপি, শফিকুল আজম খান চঞ্চল এমপি, আনায়ারুল আজীম আনার এমপি এবং সংরক্ষিত মহিলা আসনের এমপি খালেদা খানম।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব বসে আছেন টাকার বস্তার উপর। টাকা উড়ে আকাশে। মনোনয়ন বাণিজ্য শুরু হয়ে গেছে। কারে এমপি দেবে তার এতো টাকায়। কাকে আবার জাতীয় সরকার বানাবে। মন্ত্রী বানাবে তার এতো টাকায়। এই হলো তাদের চেহারা। এর বিরুদ্ধে খেলা হবে। বাশের লাঠিতে জাতায় পতাকা এটা আমরা হতে দেব না।

তিনি আরো বলেন, বিএনপিকে এখন ছাড় দেয়া হচ্ছে, কিন্তু আগামী ডিসেম্বর থেকে আর ছাড় দেয়া হবে না। খেলা হবে। দলের নেতাকর্মীরা প্রস্তুত হয়ে যান। ডিসেম্বরে রাজপথ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দখলে থাকবে, বিএনপির থাকবে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সম্মেলন শেষে আব্দুল হাই এমপিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাইদুল করিম মিন্টুকে পুনরায় সাধারণ সম্পাদক করে নাম ঘোষণা করা হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :