
অনলাইন ডেস্ক: ২৫ মে ২০২৫
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী বছরের ৩০ জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিদ্ধান্তে সমর্থন দিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (২৪ মে) সন্ধ্যায় বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
শফিকুল আলম বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জামায়াত ও এনসিপি এ বিষয়ে সমর্থন জানিয়েছে। তিনটি রাজনৈতিক দলই চায় যেন প্রধান উপদেষ্টার অধীনেই সুষ্ঠু নির্বাচন হয়।
প্রেস সচিব জানান, ডিসেম্বর থেকে জুনের ৩০ তারিখের মধ্যে নির্বাচন হবে, এর বাইরে যাবে না।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার কাছে যেসব দাবি জনিয়েছে এনসিপি
তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচনে জোর দিয়েছে এনসিপি। আওয়ামী লীগের আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণা চেয়েছে তারা। বিএনপি, জামায়াত ও এনসিপি প্রধান উপদেষ্টার পদত্যাগ নয়, তাকে সমর্থন জানিয়েছে।
Leave a Reply