
নিজস্ব প্রতিবেদক:পরিবেশ, জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, জনস্বাস্থ্য ও নারীর ক্ষমতায়ন ইত্যাদি বিষয় নিয়ে গবেষনা ও একাধিক প্রবন্ধ ও আর্টিকেল লেখেছেন মানিকগঞ্জের কৃতি সন্তান পারভেজ বাবুল। তার লেখা শুধু মাত্র ইংরেজিতেই তিন শতাধিক প্রবন্ধ/ Article প্রকাশিত হয়েছে! যা Daily Star, Daily Observerসহ বাংলাদেশ ও বিদেশের শীর্ষস্থানীয় মূল ধারার পত্রিকায় প্রকাশ পায়। কাজের স্বীকৃতি হিসেবেই ঢাকার ঞ্জানসঙ্গী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠণের পক্ষ থেকে তাকে ”ঞ্জানসঙ্গী” পরিবেশ পদক প্রদান করা হয়েছে।
পরিবেশ, জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, জনস্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নের বিষয় নিয়ে বাংলাদেশের তথা মানিকগঞ্জের কৃতি সন্তান পারভেজ বাবুলই সবচেয়ে বেশি লেখা-লেখি করেছেন। আমেরিকার কানেকটিকাট বিশ্ববিদ্যালয়ে তার যে লেখাটি পাঠ্য হয়েছে সেটিও জলবায়ু খাদ্য নিরাপত্তা ও নারী বিষয়ক লেখা ছিল। যার শিরোনাম: Climate change women and food security in Bangladesh.
উক্ত বিষয়ে বাংলা ও ইংরেজিতে পারভেজ বাবুলের লেখা অনেকগুলো বইও বের হয়েছে। তদুপরী দেশে বিদেশে জাতীয় এবং আন্তর্জাতিক ফোরামে পরিবেশ জলবায়ু প্লাষ্টিক পলিউশন, নারীর ক্ষমতায়ন বন্যা, খরা দুর্যোগ ইত্যা বিষয়ে কথা বলারও সুযোগ পেয়েছেন তিনি। রেডিওতেও কথিকা লিখেন ও পড়েন তিনি।
সব মিলিয়ে তিনি একজন পরিবেশ-বান্ধব মানুষ।তিনি বিড়ি সিগারেট খান না যেখানে সেখানে কফ থুথু ময়লা আবর্জনা ফেলেন না। এটি তার একটি অন্যতম গুণাবলি।
প্রচার বিমুখ পারভেজ বাবুল তার কাজগুলোর খবরা-খবর অনেক কম সংখ্যক মানুষই জানেন। কারণ তার কাজের খুব একটা বলাবলি প্রচার প্রচারণা নেই বললেই চলে।
এমতাবস্থায় বিশিষ্ট বাচিক শিল্পী, কবি, প্রকাশক এবং জাতীয় সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন : “ঞ্জানসঙ্গী”র প্রাণ পুরুষ, জাহান বশীর,তার কাজের খবর রেখেছেন! এরই ধারাবাহিকতায় সম্প্রতি জাহান বশীর ভাই তাকে মোবাইলে কল দিয়ে বললেন, “আপনাকে আমরা ঞ্জানসঙ্গী পরিবেশ পদক দিচ্ছি।”
এ খবর শুনে অনেকটা অবাক হলেন পারভেজ বাবুল! কারণ তার কাজের খবর মানুষজন খুব একটা জানে না, আর সে পুরস্কারের বিষয়টা মাথায়ও রাখেননি।
পদক পাওয়ার অনুভুতিতে পারভেজ বাবুল বলেন, আমি লিখি, কাজ করি মনের টানে, দেশের টানে, মানুষের টানে। তাই কোনো পুরস্কার আমাকে টানে না। যা বলছিলাম, জাহান বশীর মনে প্রাণে একজন মেধাবী প্রতিভাবান ভালো মানুষ। আমি তাকে শ্রদ্ধা করি। গত এপ্রিল মাসে ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে ঞ্জানসঙ্গী আয়োজিত অনুষ্ঠানে আমাকে পরিবেশ বিষয়ক গবেষণায় ” জ্ঞানসঙ্গী পরিবেশ পদক ২০২৫ ” প্রদান করেছেন।আমি খুশি হয়েছি, আনন্দ পেয়েছি এবং আরো বেশি কাজ করার উৎসাহ পেয়েছি।
অতল শ্রদ্ধা, অন্তহীন ধন্যবাদ, কৃতজ্ঞতা শুভকামনা, জাহান বশীর। জ্ঞানসঙ্গীর জয় হোক। জয় হোক কবি ও কবিতার।পরিবেশ-বান্ধব এবং নারী-বান্ধব মানুষ চাই।
Leave a Reply