1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে নবাগত ইউএনও’র মতবিনিময় এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা আমারও রয়েছে: তারেক রহমান ভূমিকম্প রেসপন্স টিমের আহবায়ক হলেন মানিকগঞ্জের প্রকৌশলী জাকির হোসেন দেশীয় জাতের প্রানীজ আমিষ খাদ্যের  চাহিদা সবার কাছে বেশি পছন্দের শিবালয়ে এস এ জিন্নাহ কবিরের প্রচারনা জনসভায় মানুষের ঢল শিবালয় উপজেলা পরিদর্শন করলেন নবাগত মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অফিসের ব্যাগ চুরি: কথিত ৫ সাংবাদিক আটক শিবালয়ে স্কুলবাসে আগুণের ঘটনায় ৫জন আটক   সিংগাইরে এক যুবকের ওপর আর্তকিত হামলায় গুরুতর আহত সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন 

জাপানি ছোট মেয়ে একদিন বাবা, আরেকদিন মায়ের কাছে থাকবে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: পারিবারিক আপিল আদালতে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাপানি দুই শিশুর মধ্যে ছোট শিশু লায়লা লিনা বাবার কাছে একদিন ও মায়ের কাছে একদিন করে থাকবে। অপরদিকে পারিবারিক আদালতের দেওয়া রায় মোতাবেক বড় মেয়ে মায়ের হেফাজতেই থাকবে।

গত ২৯ জানুয়ারি রায় ঘোষণার পর ছোট মেয়েকে নিজ জিম্মায় পেতে মা নাকানো এরিকোর করা গুলশান থানার সাধারণ ডায়েরির (জিডি) বিষয়ে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয়।

এ দিন মা নাকানো এরিকোর পক্ষে আইনজীবী শিশির মনির শুনানি করেন। বাবা ইমরান শরিফের পক্ষে তার আইনজীবী নাসিমা আক্তার লাভলী শুনানি করেন। দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য উপস্থাপন শেষে বিচারক তার খাস কামরায় দুই শিশুর বক্তব্য শুনে এ আদেশ দেন।

রোববার (২৯ জানুয়ারি) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান বাবা ইমরান শরীফের করা মামলা খারিজ করে জাপানি বংশোদ্ভুত ওই দুই শিশু মায়ের জিম্মায় থাকবে বলে রায় দেন। এদিকে রায়ের বিরুদ্ধে বুধবার (১ ফেব্রুয়ারি) পারিবারিক আপিল আদালতে আপিল করেন বাদী ইমরান শরিফ। আপিল শুনানির জন্য আদালত আগামী ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :