1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে নবাগত ইউএনও’র মতবিনিময় এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা আমারও রয়েছে: তারেক রহমান ভূমিকম্প রেসপন্স টিমের আহবায়ক হলেন মানিকগঞ্জের প্রকৌশলী জাকির হোসেন দেশীয় জাতের প্রানীজ আমিষ খাদ্যের  চাহিদা সবার কাছে বেশি পছন্দের শিবালয়ে এস এ জিন্নাহ কবিরের প্রচারনা জনসভায় মানুষের ঢল শিবালয় উপজেলা পরিদর্শন করলেন নবাগত মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অফিসের ব্যাগ চুরি: কথিত ৫ সাংবাদিক আটক শিবালয়ে স্কুলবাসে আগুণের ঘটনায় ৫জন আটক   সিংগাইরে এক যুবকের ওপর আর্তকিত হামলায় গুরুতর আহত সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন 

জাতীয় পার্টির কোন সংকট নেই, সমস্যা দেবর-ভাবির : জাপা মহাসচিব

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৩১৯ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, যে সংকটটি হয়েছে তা জাতীয় পার্টির না, সংকটটি তাদের। তারা সম্পর্কে আপন দেবর ভাবি। বিয়য়টি পারিবারিক ভাবে বসলে সমস্যা মিটে যাবে। দলীয়ভাবে কোন সংকট নাই।

সোমবার (২৮ নভেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের পূর্বে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জাপা মহাসচিব বলেন, পক্ষ নেই কোন। পক্ষ একটিই সেটি জাতীয় পার্টি, যার চেয়ারম্যান জি এম কাদের। আর বিরোধী দলীয় নেত্রী তিনি (রওশন এরশাদ)। তিনি আমাদের প্রধান পৃষ্ঠপোষক। আমাদের মধ্যে কোন দন্দ্ব নাই, তাকে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি। বিরোধী দলীয় নেত্রী বানিয়েছি।

সম্মেলনে সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশুর সঞ্চালনায় ও জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী সৈয়দ দিদার, প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপাসহ দলটির কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ। সম্মেলন শেষে শেখ আজহার হোসেনকে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি ও আশরাফুজ্জামান আশুকে পুণরায় সাধারণ সম্পাদক ঘোষণা করেন মহাসচিব চুন্নু।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :